প্রথম তুষার!

বৃষ্টি নিয়ে আমার বরাবরই একটা পাগলামি ছিল
দেশে প্রথম বৃষ্টি কখনো মিস হয়নি
বাইক থামিয়ে হেলমেট হাতে কতদিন যে ভিজেছি তার কোনো কাউন্ট নেই
ইচ্ছে ছিল পাগলামির ধারাটা কিছুটা এখানেও বজায় রাখা
ভেঙ্কিউবারে এলো প্রথম তুষার
“গায়ে মাখতেই হবে”!
ছেলেকে নিয়ে তাই হুড়মুড়িয়ে নামলাম নিচে
তুষার পাতের শুরুটা একটু কনফিউসিং ছিল
প্রথমে মনে হয় গুড়ি গুড়ি বৃষ্টি
গেলেই বোধহয় ভিজে যাবো
তবে কাছে গেলে ভুল ভাঙে
একি!
এ যেন গুড়ি গুড়ি বরফ কণা
গগন থেকে কে যেন কুচি কুচি করে ফেলছে
ওজনে হালকা
গড়নে পাতলা
স্বভাবে লাজুক
গায়ে পড়তেই মিশে যাচ্ছে
প্রকৃতির কি অদ্ভুত খেলা!
ছেলেকে নিয়ে হালকা কিছুক্ষণ ভিজলাম
তবে তার মায়ের তীব্র আপত্তিতে তাড়াতাড়ি ফিরতে হলো
অনেকেই জানি না
এই তুষার নিয়ে কিন্তু সুন্দর একটা দুয়াও আছে!
দুয়াটি হলোঃ
“হে আল্লাহ!
তুমি আমার গুনাহ গুলোকে
এই তুষারের পানি দ্বারা ধুয়ে ফেলো
আমার অন্তরকে পাপ থেকে পরিচ্ছন্ন করো
তেমনি ভাবে, যেমনই ভাবে
তুমি ময়লা ধুয়ে সাদা কাপড়কে
পরিচ্ছন্ন করো!
প্রথম তুষার স্নানের অভিজ্ঞতাটি সুন্দর!
দুআটি পড়ছিলাম আর গায়ে কাটা দিচ্ছিলো!
Share: