কুরআনের গঠন শৈলী: পার্ট ২
সূরা ইউসুফ, কুরআনের ১২ নং সুরা, মাঝারি আকারের সূরা,
এখানেও আমরা সেই গঠন শৈলী খুঁজে পাই
সূরা ইউসুফের ১৩ টি পার্ট এবং ১৩ টি পার্টই এক নিপুন সুতোয় বাধা
অনেকটা রং ধনুর মতো
নিচের পার্ট গুলো মিলিয়ে দেখুন, ক্লিয়ার হয়ে যাবে
[১২] সূরা ইউসুফ: [ক]: কুরআন দিয়ে আলোচনা শুরু ও সূচনা [আয়াত ১-৩] [খ]: ইউসুফ [আ:] এর স্বপ্ন [আয়াত ৪-৭] [গ]: তার ভাইদের সাথে সমস্যা ও তাদের নাটক [আয়াত ৪-১৮] [ঘ] ইউসুফ [আ:] এর প্রতিস্থাপন [আয়াত ১৯-২২] [ঙ] সেই মহিলার প্রলোভন অতঃপর জেল প্রেরণ [আয়াত ২৩-৩৪] [চ] জেলে দুই কয়েদির স্বপ্ন ব্যাখ্যা [আয়াত ৩৫-৪২] [চ’] জেলে, রাজার স্বপ্নের ব্যাখ্যা [আয়াত ৪৩-৪৯] [ঙ’] জেলে থেকে মুক্ওতি এবং সেই মহিলার প্রলোভন ফাঁস [আয়াত ৫০-৫৩] [ঘ’] আবার ইউসুফ [আ:] এর প্রতিস্থাপন [আয়াত ৫৪-৫৭] [গ’] তার ভাইদের সাথে সমস্যা ও এবার ইউসুফ [আ:] এর নাটক [আয়াত ৫৮-৯৮] [খ’] ইউসুফ [আ:] এর স্বপ্ন বাস্তবায়ন [আয়াত ৯৯-১০১] [ক’] কুরআন দিয়ে আলোচনা শেষ ও উপসংহার [আয়াত ১০২-১১১]এই চমৎকার শৈলী দেখে তাই বলি
প্রশ্ন জাগে না? কে এভাবে কথা বলে?
আশা করি আগামি পর্বে আরও শৈলী দেখতে পাবো …

Leave a Comment