কিছু স্বর্গীয় কথোপকথন ফাঁস
কিছু স্বর্গীয় কথোপকথন ফাঁস:
প্রথম কনভার্সেশন: [মুসনাদ আহমদ ১১২৩৭]
শয়তান রব কে বলেছিলো:
“হে আমার রব,
আপনার ইজ্জতের কসম,
যতক্ষণ পর্যন্ত আপনার বান্দার শরীরে জান আছে
ততক্ষন পর্যন্ত আমি তাদের ধোকা
দিতেই থাকবো,
দিতেই থাকবো!”
রবের উত্তর দিয়েছিলেন:
“আমারো ইজ্জতের কসম!
যতক্ষণ সে আমার কাছে মাফ চাইতে থাকবে,
আমি তাকে মাফ
করতেই থাকবো
করতেই থাকবো”
দ্বিতীয় কনভার্সেশন: [বুখারী ৭৫০৭]
বান্দা যখন বার বার ভুল করে আর বার বার কাঁদতে কাঁদতে ফিরে আসে তখন
তিনি ফেরেস্তাদের বলেন:
“হে আমার ফেরেস্তারা,
আমি আমার এই বান্দাদের মাফ করে দিলাম,
কেন জানো?”
ফেরেস্তারা বলেন:
“ইয়া রব, আপনিই তো ভালো জানেন”
রব বলেন:
“কারণ সে জানে যে তাঁর রব ক্ষমাশীল
কারণ সে জানে তার রব এমন একজন রব
যিনি ক্ষমা করে দেন,
তার এই ধারণার কারণেই তাকে ক্ষমা করে দিলাম
(কারণ সে আমার রহমত থেকে নিরাশ হয় না,
সে হতাশ হয় না)!”
আর যদি সূরা শুরার ২৫ নং আয়াতটি পড়েন
তাহলে পাবেন এক গেরান্টিড এসুরেন্স
বান্দা যখন বলে:
“হে আমার রব, বড় ভুল করে ফেলেছি আবার!”
তিনি উত্তর দেন:
“তোমার রবই তো তওবা কবুল করেন”
বান্দা যখন বলেন:
“কত শত পাপ, কত শত পাপ!”
তিনি যেন বলেন:
“পাপ তো সব মুছে দিলাম”
আর নাছোড় বান্দা যখন বলেন:
“কিন্তু আমি যে বার বারই ভুল করে যাচ্ছি”
তখন যেন তিনি বলেন:
“বলতে হবে না, তোমরা যা করো, সবই আমার জানা আছে”
নিম্ন আয়াতে যেন স্রষ্টা এই কথোপকথনই চালিয়ে যাচ্ছেন
“তিনি তাঁর বান্দাহদের তাওবাহ ক্ববূল করেন, পাপ মুছে দেন, আর তিনি জানেন তোমরা যা কর” [কুরআন ৪২:২৫]
গুস বাম্প!
কথাগুলো জেনে মনে হয়
রবের কি ভুল ইমেজেই না আমাদের কাছে প্রেসেন্ট করা হয়েছে
এই যদি হয় আমার রব হয় তবে
কি করে এতদিন তার থেকে দূরে সরে আছি?
কি ভাবে তাঁকে ভালো না বেসে থাকি?
আর কি ভাবেইতাঁর কাছে ফিরে না আসি?
বড় আশা নিয়ে তাই ডাকি!
ক্ষমা করো আমার রব,
ফিরে এলাম,
তাই
একটু ক্ষমা করো!

Leave a Comment