প্রথম প্রভাত

প্রথম প্রভাত
ঘুম ভেঙ্গে গেলে রাত ৪ টায়
তাহাজ্জদ অ্যান্ড ফজর শেষে হেঁটে এলাম
দূর দিগন্তে পাহাড়ের রেখা
রাস্তা ধরে ১০ মিটার পর ওক গাছের ঝাঁকড়া বাগান
তাঁরই ছায়ায় দুপাশে ধরে সারি সারি ডুপ্লেক্স বাড়ি
ছিমছাম, গুছান এবং সুন্দর
তবে এই এতো সুন্দরের মাঝেও আছে এক অপুরনতা
চেনা সুরে চেনা ফজরের সুরধ্বনি!
++
ছেলেও ভোরে ভোরে উঠে গেল
আমাদের জ্বালাতে রুমানাও
একসাথেই ব্রেকফাস্ট বানালাম
বিয়ের পর সঙ্গে কেউ না কেউ ছিলই
একা কখনই ছিলাম না আমরা
কক্সবাজার গেলও ছিল রুম সারভিস
বলা চলে
শুরু হোল আমাদের প্রথম সংসার
একে একে অনেককেই কল দিলাম
অবচেতন মনে হয়ত সবাইকেই মিস করছি
+++
মিস করছি পরিচিত মুখ গুলো
মিস করছি উন্নয়নের ধুল গুলো
মিস করছি সেই ধুলতে বিরক্তিকর হর্ন বাজান কোলাহল গুলো
মিস করছি চেনা রাস্তার চেনা কুকুরের ঘেউঘেউওনি
মিস করছি রিকশার টুং টুঙ্গানি
তবে সব থেকে বেশি মিস করছি বোধহয়
বাথরুমের ঝুলানো ভাঙা হ্যান্ড শাওারটি!
Share: