মেন্টাল মডেল: পার্ট ১

খোশ মেজাজে গাড়ির চালাচ্ছি

হটাৎ করে পাশ দিয়ে একটা সার্প টার্ন নিয়ে এক বাইকার বদমাইশ শাই করে বাউলি দিয়ে বেরিয়ে গেলো

ব্রেকে পা দাবিয়ে কোনোরকমে থামাতে হলো
পিছনের গাড়িটাও almost লাস্ট মোমেন্টে কন্ট্রোল করলো

একটুর জন্য রক্ষা, অনেক বড় বিপদ হতে পারতো

মেজাজ চড়ে গেলো

কোষে কয়েকটা গালি দিলাম
সুশীল সমাজে আর তা নাই প্রকাশ করলাম

কিছু একটা করতেই হবে…..

অফিসে ঢুকেই বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের ছোট ভাই মাসুদ রানাকে ফোন দিলাম

বললাম রানা ওই বেয়াদপের একটা ইনভেস্টিগেশন রিপোর্ট দে

জি ভাইয়া, এখনই দিচ্ছি…

রানা ইনভেস্টিগেশনে নেমে পরলো…..

অপেক্ষায় আছি রিপোর্টের।…
.
.

Report Version 1: মডেল A: বাইকাররা বদমাইশ

জি সামি ভাই,
ঠিকই ধরেছেন, ওই শালা আসলেই একটা বদ
এর আগেও ওর নামে এরকম বেশ কয়টা রিপোর্ট এসেছে
বেশ কয়েকবার জেলও খেটেছে,
দাঁড়ান দেখি কি করা যায় এই বার….

রিপোর্ট পেয়ে রাগে গজ গজ করতে থাকলাম..

Report Version 2: মডেল B: অল্টারনেটিভ রিয়ালিটি

না সামি ভাই,
ছেলেটা আসলে খুবই ভালো,
কিছুক্ষন পূর্বেই সে খবর পেয়েছে যে তার ছোট ভাই কে কোন এক বাস চাপ দিয়ে চলে গেসে,
সে পাগলের মতো ছুটছে,
এখনো জানে না কি অবস্থায় গিয়ে পাবে,
বা আদও পাবে কিনা…

রিপোর্ট পেয়ে, মুহূর্তের মদ্ধে মনটা ছেলেটার জন্য মমতায় ভরে উঠলো, মন থেকে বলে উঠলাম, হে আল্লাহ ছেলেটার ভাই টাকে সুস্থ রাখো
.
.

সবসময় তো আর মাসুদ রানাকে হাতের কাছে পাওয়া যায় না, তাইতো অল্টারনেটিভ রিয়ালিটির সাহায্যে আমরা আমাদের সব থেকে ইম্পরট্যান্ট অ্যাসেট, “আমাদের হ্যাপিনেস”, কে কিন্তু ঠিকই প্রটেক্ট করতে পারি.

পয়েন্ট টা হলো রিপোর্ট হাতে আসার আগেই কিন্তু আপনার মুড দুই ধরণের ছিল, একটা ঘৃণা ভরা আরেকটা মমতাময়ী. এরকম অসংখ মেজাজ খারাপ করা ঘটনা প্রতি দিনই ঘটছে, এখন এটা আপনার চয়েস আপনি কোন মডেল চুস করে জীবন অতিক্রম করবেন

আমরা মনের অজান্তেই এরকম অসংখ অনুমান ভিত্তিক মডেল তৈরী করে রেখেছি, এবং এই মডেল গুলোই কিন্তু আমাদের কে কন্ট্রোল করছে

কোনো কোনো মডেল আমাদের কে বলছে কাকে ভালোবাসতে হবে আর কাকে কাকে ঘৃণা করতে হবে

কোনো কোনো মডেলের আমাদের শাসাচ্ছে জীবনে কতটুকু সফলতা অর্জন করলাম

আবার কোনো কোনো মডেল উপদেশ দিচ্ছে কারা কারা আমাদের বন্ধু হতে পারবে

এই মডেল গুলোর ভিত্তিতেই আমরা বিচার করছি আসে পাশের পৃথিবীকে, কখনো এর নাম দিচ্ছি “সত্য” হিসেবে, আবার কখনো এদের পরিচয় করিয়ে দিচ্ছি “ফেক্ট” বা “বাস্তবতা” নামে

এরকম কোয়েটা মডেলের উদহারণ দিচ্ছি:

1. আমার বাবার দৃঢ় বিশ্বাস আমি এক অপদার্থ
2. এই কোম্পানিতে স্বজন প্রীতি চলছে, এখানে আমার কোনো ভবিষ্যৎ নাই
৪. আমার বস একটা জার্ক, সব সময় আমার পিছনেই লেগে থাকে
৫. আমি হ্যাপি হবো যদি আমার একটা …… হয় [শূন্যস্থান পূরণ করে নিন]

এই অনুমান ভিত্তিক মডেল গুলোই কিন্তু আমাদের লাইফটাকে মোটামোটি তামাতামা করে রেখেছে

এর থেকে বাঁচতে হলে একটা মজার গেম আছে আর সেটা হলো অল্টারনেটিভ রিয়ালিটি গেম

গল্পের মতো, আপনার লাইফের মডেল গুলো কোথাও লিখে ফেলেন আর সেখান থেকে যেকোনো একটা মডেল চুজ করেন

তারপর একটা অল্টারনেটিভ ভার্সন বানিয়ে ফেলেন, যেমন আমার বস অনেকে জোস্, আমাকে অনেক পছন্দ করে অথবা আমার আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ

আগামী এক সপ্তাহ এই অল্টারনেটিভ রিয়ালিটির ভিত্তিতে রোল প্লে করেন..

কিছুদিনের মদ্ধেই অবাক হয়ে লক্ষ করবেন, আস্তে আস্তে এই অল্টারনেট রোল টি আপনার একচুয়াল রোল হয়ে যাবে এবং লাইফ টা চট করে স্ট্রেস ফ্রি এন্ড হ্যাপি হয়ে যাবে।

এটা আসলেই কাজ করে, কারণ যিনি আমাদের কে মেনুফেক্চার করেছেন,ফর্মুলাটা তারই দেয়া

“তোমরা না জেনে ভিত্তিহীন ধারণা পোষন করে বসবে না,
নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে তা বড়ই গুনাহ এর কাজ”

[সূরা হুজরাট ৪৯:১২]

Share: