মেন্টাল মডেল পার্ট ৯

কখনো কোনো অলিম্পিক এথলেটিককে যদি প্রশ্ন করেন
“ভাই খেলার আগে কি স্ট্রেসড ছিলেন”
উত্তর পাবেন
“না তো! আমি এক্সসাইটেড ছিলাম”
ইন্টারেস্টিংলি স্ট্রেস আর এক্সসাইটমেন্টের বডি রেস্পন্স কিন্তু সেম
স্ট্রেসের বডি রেস্পন্স কি?
হার্ট বিট বেড়ে যায়, পেট মচর দেয়, হাতের তালু ঘামতে থাকে
আর এক্সসাইটেড এর বডি রেস্পন্স? এক্সাক্টলি সেম
হার্ট বিট বেড়ে যায়, পেট মচর দেয়, হাতের তালু ঘামতে থাকে।
অলিম্পিকের ওই এথলেটিকরা কোনো না কোনো ভাবে
যখনি কোনো নার্ভাস বা স্ট্রেসড সিচুয়েশন আসে তারা তাদের মাইন্ডকে কনভিন্স করতে পারে
“আমি স্ট্রেসড না, আমি এক্সসাইটেড!”
গল্পটির উদ্দেশ্য?
বেশ কিছু দিন থেকে আসে পাশে যেখানেই তাঁকাচ্ছি দেখতে পাচ্ছি
মানুষজন কেমন যেন এক অস্থিরতা ও স্ট্রেসের এর ভিতর দিয়ে যাচ্ছে
তাই প্রশ্ন
আমরা কেন স্ট্রেসড হই?
আপনার সাথে অবিচার বা অনাচার করলে আপনি স্ট্রেসড হবেন এটাই স্বাভাবিক,
সেগুলোর কথা বলছি না
বলছি অন্য কারণ গুলোর
যেমন
এক ভাই কে প্রশ্ন করলাম,
“ভাই কি নিয়ে এতো স্ট্রেসড?”
পেলাম লম্বা ফিরিস্তি
অর্থনীতি, দাম্পত্য কলহ, প্রব্লেমেটিক সন্তান, খারাপ বস কি নেই তাতে!
তবে প্রতিটা আইটেমি খেয়াল করে দেখুন- মোটামোটি এক্সটার্নাল
আপনি নিজেও বোধয় এমনি কোনো এক টি এক্সটার্নাল কিছু নিয়ে স্ট্রেসড আউট আছেন
জেনে রাখুন
আপনি ভাবছেন এই এক্সটার্নাল কারণে স্ট্রেসড হচ্ছেন তবে রিয়ালিটি হলো ভিন্ন!
আমাদের প্রতেককেরই প্রতিটি জিনিস নিয়ে একটা মতামত আছে
“জিনিষটা এমন হওয়া ও উচিত অথবা এভাবে চলা উচিত”
“আর যখন তা আমাদের মন মতো না চলে তখনি আমরা স্ট্রেসড ফিল করি”!
কথাটা হজম করতে একটু সমস্যা হলো?
ধরুন ,
বিজিনেস স্টার্ট করলেন, আশানরুপ রেভেনিউ আসলো না, স্ট্রেসড
বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, মন মতো পাত্রী পাচ্ছেন না, স্ট্রেসড
বিয়ে দূরে থাক, ভালো বেতনের চাকরিই তো পেলেন না, স্ট্রেসড
চুল পরে যাচ্ছে, স্ট্রেসড
বাসার কেউ কথা শুনে না, স্ট্রেসড
খেয়াল করে দেখুন
যা ঘটসে তার কারণে কিন্তু আমরা স্ট্রেসড হচ্ছি না বরং যা ঘটছে তা যখন আমরা একসেপ্ট করতে পারছি না দেখেই স্ট্রেসড হচ্ছি
ছোটো একটা এক্সারসাইজ দিচ্ছি,
প্রেকটিস করে দেখতে পারেন
আশা করি স্ট্রেস দূর হয়ে যাবে
নেক্সটে যখনি এমন একটা সিচুয়েশন হাজির হবে, শান্ত হয়ে নিজেকে বলুন,
“আচ্ছা! বুঝলাম এটা হয়েছে
হওয়াটা উচিত হয়নি, বাট হয়েছে
এখন আমি কি করতে পারি?
স্টেপ আইডেন্টিফাই করুন, অতঃপর পুরো এনার্জি ওই স্টেপটিতে প্রয়োগ করুন”
আগেও বলেছি, আবার বলছি
গোলে না স্টেপে ফোকাস করুন
রেসাল্ট বা গোল থাকবে
তবে তা হবে শুধু মাত্র ডাইরেকশন সেট করার জন্য
একবার ডাইরেকশন সেট হয়ে গেলে, মেন্টাল চেটারে ডুবে না থেকে ফুল এনার্জি দিয়ে মাইন্ডফুলি স্টেপ গুলো কমপ্লিট করতে হবে
এই স্ট্রেটেজিতে আপনি স্ট্রেস ফ্রি থাকবেন আর গোল এচিভের প্রোবাবিলিটিও বেড়ে যাবে।
যদি রেসাল্ট আপনার ফেভারে আসে তাহলে ওয়ান্ডারফুল, আর যদি না আসে, তাতেও সমসসা নাই, ষ্টীল ওয়ান্ডারফুল
মনে রাখবেন
লাইফ কোনো রেইস না, একটা জার্নি
রেইসে আপনি সবসময় একটা স্ট্রেসে থাকেন
কখন ডেস্টিনেশনে পৌঁছাবেন? কখন ডেস্টিনেশনে পৌঁছাবেন?
আর জার্নিতে আপনি এক্সসাইটেড থাকেন
কি সুন্দর! কি সুন্দর! আহ! কি সুন্দর!
Share: