অপরাধীরা কি করে অপরাধী হয়?

এক বিখ্যাত অপরাধবিজ্ঞানী বলেছিলেন
“মানুষ যখন প্রথম কোনো অপরাধের সংস্পর্শে আসে তখন সে তা ঘৃণা করে
কিছু কাল সেই অপরাধে জড়িত থাকলে সে তা সহ্য করতে থাকে
এক পর্যায়ে তাতে অভস্ত হয়ে উঠে
আর লম্বা সময়ে তার সান্নিদ্ধে থাকলে, তা আকড়িয়ে ধরে
অতপরঃ তা দ্বারা ইনফ্লুএন্সড হতে থাকে!” [১]
অবাক লাগে জেনে,
এই অপরাধ বিজ্ঞানটিও রাসূল কিভাবে বিশ্লেষণ করেছিলেন!
“বান্দা যখন প্রথম অপরাধের সংস্পর্শে আসে তখন তার হৃদয়ে এক টি কালো স্পটের সঞ্চার হয়
যখন সে তা থেকে সরে দাঁড়ায়, অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তখন তা দূর হয়ে যায়…
তবে যদি সে সেই অপরাধ অব্যাহত রাখে তখন কালো স্পটটি বাড়তে থাকে এবং এক পর্যায়ে হৃদয়কে পুরোপুরি ঢেকে ফেলে!” (অতঃপর সে আর তা ফিল করে না) [২]
যদিও সঠিক জানা নেই
এখানে হৃদয় বলতে হৃদয়ের ফিজিক্যাল লেয়ার বোঝানো হয়েছে না স্পিরিচুয়াল লেয়ার,
তবে লেয়ার যাই হোক,
আসে পাশের অবস্থা দেখে একটা বিষয় মোটামোটি ক্লিয়ার
যারা নির্লজ্জের মতো দিব্যি অপরাধ করে ঘূড়ে বেড়াচ্ছে তারা কেন এখন আর অনুতপ্ত বা লজ্জা বোধ করে না?
কারণ তাদের হৃদয়ে এখন আবরণ পরে গিয়েছে!
রেফারেন্স:
[১] থিঙ্ক এন্ড গ্রও রিচ বাই নেপোলিয়ান হিল
[২] সহি তিরমিযী ৩৩৩৪
Share: