মাটিতে বসে খেতে শিখেছি ঠিকই, দাস হতে শিখিনি

আশকোনা বাসায় কোনো টেবিল ছিল না
অগত্যা মাটিতে বসেই খেতে হতো
অথচ খাবার অন্যতম সুখ স্মৃতি তাতেই
ইউনিভার্সিটি বা অফিস থেকে এসে মাটিতে বসে পরতাম
আম্মা খানা দিতেন আর দরজার ফাক দিয়ে আড়াল থেকে তাকিয়ে থাকতেন
আমি না দেখার ভান করে খেয়ে যেতাম….
আজ টেবিলে বসে খাই কিংবা মাটিতে,
দরজার আড়ালে লুকিয়ে থাকা মমতামোই সেই মুখটুকু তো আর নেই!
আমি বরাবরই বলি
মাটিতে বসে খাচ্ছেন না টেবিলে সেটা ইম্পরট্যান্ট না
ইম্পরট্যান্ট হলো আপনার রিলিজাসনে, আপনার মাইন্ডফুলনেসে
যেমন
আমরা অনেকেই সুন্নাহকে ভালোবেসে মাটিতে বসে খেতে পছন্দ করি
কিন্তু কয়জনা জানি এই মাটিতে বসে খাবার আদব শুরু হলো কিভাবে?
রাসূল কেন মাটিতে বসে খেতেন?
কখনো কি তাঁকে টেবিলে খানা পরিবেশন করা হয় নি?
আসলে, ঘটনা শুরু হয় যখন একদিন রাসূল আর জিব্রাইল আমিন এক আলোচনায় ছিলেন
হটাৎ আকাশ চিরে এক ফেরেস্তা নেমে আসেন
যাকে দেখে স্বয়ং জিব্রাইল ঘাবড়ে যান, ভয়ে ছোট হয়ে আসেন
কারণ ফেরেস্তাটি ছিলেন শিঙ্গায় ফুৎকার দেয়া মাইটি ইস্রাফিল!
এসেই জিজ্ঞেশ করলেন
“আপনি দুনিয়াতে কেমন নবী হয়ে থাকতে চান”?
“বাদশার মতোন, নাকি সামান্য এক দাসের মতোন?”
-সামান্য এক দাসের মতোন! [১]
তিনি তো সবসমই বিনয়ী ছিলেন, তবুও
ওই ঘটনার পর তাঁর লাইফ স্টাইলে আরো বিনয় নেমে আসে
উঁচু জায়গায় খানা দিলে বলতেন
“আমাকে মাটিতে খানা দাও”
আগে যাও মাঝে মদ্ধে হেলেন দিয়ে খেতেন
ঘটনার পর
একদম সোজা হয়ে, মাথা নিচু করে, খানা শুরু করেন
কেউ জিজ্ঞেস করলেই
বলতেন
“আমি এক দাস, দাসেরা এভাবেই খায়! [২]
বিষয়টা আসলে মাটিতে বসে খাচ্ছেন না টেবিলে বসে খাচ্ছেন তা না
বিষয়টা উপলব্ধির
আপনি যে এক জন দাস সেটা রেয়ালিয়াইস করছেন কি না সেটা!
আমরা মাটিতে বসে খেতে শিখেছি ঠিকই, দাস হতে শিখিনি!
রেফারেন্স:
[১] মুসনাদ আবি য়ালা ৪৮৫৫
[২] সুনান ইবনে মাজাহ ৩২৬৩
Share: