রোজাদারের রায়ান নামের দরজা
রোজাদাররা রায়ান নামের দরজা দিয়ে জান্নাতে ঢুকবেন
বিষয়টা জানা ছিলো, উপলব্ধি ছিলো না
উপলব্ধি হলো যখন দুনিয়ার জান্নাত সিঙ্গাপুরে গেলাম
ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছি
দেখি পাশ দিয়ে হন হন করে কিছু প্রিভিলেজড মানুষ পাঞ্চ করে ঢুকে যাচ্ছেন
ঈর্ষা হলো, প্রিভিলেজড হওয়ার লোভ হলো
দুআ করলাম,
জান্নাতে যাবো,
শুধু তাই না,
বাকিরা যখন কিউতে থাকবে
আমি তখন হন হন করে রায়ান নামক দরজা দিয়ে পাঞ্চ করে ঢুকে পরব…
এই আশায় বুক বুক বাধলাম, সাথে আপনারাও থাইকেন …

Leave a Comment