ঈমানের অর্ধেক পার্টই হলো পরিচ্ছন্নতা
রোজা শক্ত করার জন্য ছোট বেলায় আমাদের এক অসুস্থ প্রেকটিস ছিল
ঢোক গীলা যাবে না
গিল্লে রোজা হালকা হয়ে যাবে
কে শুনে কার কথা
ওটাই ছিল রেওয়াজ, ওটাই নীতি
আলহামদুলিল্লাহ, কালের বিবর্তনে
আলেম ও খতিবদের চেষ্টায় আমরা অনেকেই তা থেকে বেরিয়ে এসেছি,
তবে এখনো পুরোপুরি বের হতে পারি নাই
রাস্তা দিয়ে যাচ্ছি,
দেখি, স্মার্ট একটা ছেলে, পিঠেঁ ল্যাপটপ, বাইক চালাচ্ছে,
হর্নের তালে তালে থু থু মেরে যাচ্ছে,
জানান দিচ্ছে, সে আজ রোজাদার
দেখি, দাড়িওয়ালা পাঞ্জাবি পরিহিত এক তৌহিদী ভাই
বাইক চালাচ্ছেন
তবে তিনিও থু থু ফেলে যাচ্ছেন,
জানান দিচ্ছেন, তিনি আজ রোজাদার
দেখি, বাস থেকে, CNG থেকে কিংবা বিল্ডিং এর বারান্দা থেকে
বিভিন্ন ড্রপলেট উড়ে উড়ে আসছে
সবাই রোজাদার!
এ যেন এক অসুস্থ প্রতিযোগিতা
যারা করছেন তাদের দোষ দিচ্ছি না,
কারণ কেউই জেনে বুঝে করছে না,
তাদের কাছে
ওটাই রেওয়াজ, ওটাই নীতি
তাদের জানানো দরকার,
“পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ”
রাসূলুল্লাহ বলেন,
ঈমানের অর্ধেক পার্টই হলো পরিচ্ছন্নতা [১]
থুথু যদি ফেলতেই হয় তবে আস্তে করে পায়ের নীচে ফেলো, সামনে বা ডানে নয় [২]
আরো বলেন,
জান্নাতে কেউ থুথু ফেলবে না, কারণ সেটা অপরিচ্ছন্ন [৩]
তাহলে,
সেই পরিচ্ছন্ন জান্নাতে যাওয়ার জন্য আজ সবাইকে অপরিচ্ছন্ন থুথু দিয়ে ভাসিয়ে দিলে কি চলবে?
রেফারেন্স:
[১] সহি মুসলিম ২২৩
[২] ইবনে মাঝে ৭৬১ ও সহি বুখারী ৪১২
[৩] সহি মুসলিম ২৮৩৪c

Leave a Comment