রমজানের দুআ

মানুষের ব্রেইনের একটা বিচিত্র দিক আছে
একই জিনিস বার বার দেখলে বা পড়তে গেলে ব্রেন সেল সেটা বমি করে রিজেক্ট করে দেয়, আর তাতেই আমরা বোর ফিল করি
ব্রেনের এই বিষয়টি অবশ্য স্পিরিচুয়ালিটির জন্য খাটে না
কারণ স্পিরিচুয়ালিটির কানেকশন হলো হার্টের সাথে
পোস্টের উদ্দেশ্য?
রামাদানের শেষ দশ দিন আসলেই একটা দুআর চর্চা খুব বেশি বেশি চোখে পরে,
মা আয়েশাকে রাসূলুল্লাহ যেই ছোট দুআটি শিখিছিলেন, সেটির
দুয়ার কন্টেন্টটা খেয়াল করুন, এর ব্যপ্তি অনেক
“হে আল্লাহ! নিশ্চই তুমি ক্ষমাশীল, ক্ষমা করতেই তুমি ভালোবাসো। তাই তুমি আমায় ক্ষমা করে দাও’’
“আপনি তাঁকে ভুলিয়ে ভালিয়ে বার বার ক্ষমা চাচ্ছেন!”
দুআটি ছোট্ট, বার বার পড়তে বলা হয়েছে, বার বার পড়তে গিয়ে ভাববেন না আবার যে বোরিং লাগছে
গুনা করার সময়তো আপনার বোরিং লাগে না, ক্ষমা চাওয়ার বেলায় কেন বোরিং লাগবে?
দুআটি:
“আল্লাহুম্মা ইন্নাকা আফুউ উন তুহিব্বুল অফুয়া ফা’ফু আন্নি”
Share: