টাইটেল কেন ভুল সেটা নিয়ে সবার মাথা ব্যথা!
মনে পরে
এক যুগ আগে পেপারে একটা কার্টুন দেখেছিলাম
জর্জ বুশ আর টনি ব্লেয়ার হাসছে
ঘরে ঢুকে কফি আনানের প্রশ
তোমরা হাসছো কেন
বুশ জানায়
আমরা মিডল ইস্টে মেস কিলিং করবো
আর লন্ডনে একটা টায়ার লিক করবো
কফি আনোনের নেক্সট প্রশ্ন
আচ্ছা বলতো তোমরা টায়ার কেন লিক করবে?
দুইজনই হেসে দেয়:
বলসিলাম না!
হিউমেন সাইকোলজি বড়ই অদ্ভুত!
হাজার হাজার মানুষ মারবো, অথচ মানুষ প্রশ্ন তুলবে
আমরা টায়ার কেন লিক করলাম!
এটাই বোধয় সূরা কাহাফে ইঙ্গিত করা হয়েছে
“ফালতু বিষয়ে প্রশ্ন না তুলে আসল বিষয়ে প্রশ্ন তুলো”
আজ ডেইলি ইনকিলাবে খবর উঠেছে,
পূজা প্যান্ডেলে অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু!
কমেন্ট সেগমেন্টে গিয়ে দেখি ঝড় বয়ে যাচ্ছে!
ট্রল হচ্ছে! সাথে প্রশ্ন
টাইটেলে কেন উত্তর প্রদেশ লিখা হলো না,
এটাতো আমার দেশের খবর না!
অথচ ঘটনা যেখানেই হোক,
তিন তিনটে শিশু মারা গেলো,
এতে কারো কোনো মন খারাপ নেই!
টাইটেল কেন ভুল সেটা নিয়ে সবার মাথা ব্যথা!
কাল্ব কতই না শক্ত হয়ে গিয়েছে আমাদের!
দ্বীন থেকে কতই না দূরে সরে এসেছি আমরা!

Leave a Comment