কবিতা- উপলব্ধি

জুব্বা পরে নামাজে এলাম
ঈমানী জোর তাই আকাশ ছোয়া
নামাজে দেখি এক গেঞ্জি পরা!
চোখতো আমার ছানাবড়া!
“ছেলেগুলোর কি যে হলো!”
এগুলো পরে চলে এলো!
হাতটাও দেখি বুকে বাধা
নিশ্চই সে নেটে ঘাটা!
ইমামের সাথে রুকুতে গেলেন
রুকুতেও দেখি হাত উঠালন!
মনটা তাই অস্থির হলো
দাম্ভিকতা পেয়ে বসলো
কথা গুলো গুছিয়ে নিলাম
শিক্ষাতো আজ একটা দিয়েই দিলাম!
অতঃপর তিনি সেজদায় গেলেন
সেজদায় দেখি ফুঁপিয়ে উঠলেন!
লোক দেখানো হয়তো?
আমারই ভুল নয়তো?
বৈঠকেও তার কাঁপছে দেহ
কাঁদছে সে অবিরত!
লজ্জায় আমার মাথা নত
কোথায় যে মুখ লুকাবো !
শিক্ষা! আর আমি দিবো?
কোথায় পাবো এতো সুন্দর নামাজ
আর দু ফুটো চোখের পানি?
কোথায় তা পাবো?
Share: