সফলতার নতুন মন্ত্র হলো
আধুনিক ওয়েস্টার্ন ফিলোসফারদের দাবি
সফলতার নতুন মন্ত্র হলো
“গিল্ট খাওয়া যাবে না কারণ গিল্ট খাওয়া ভালো না”
বিড়ালটা হারিয়ে গিয়েছে
বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে
আমি কিছুই ঠিক করে করতে পারি না
এই টাইপের মেকি গিল্টের কথা বলছি না
বলছি জেনুইন গিল্টের কথা
সেই সব গিল্ট যা নিষিদ্ধ কাজ করলেই মনের ভিতর অনুশোচনা সৃষ্টি করে,
সেই সব গিল্ট যা অন্যায় করলেই, হায় হায় কেন করলাম! কেন করলাম! মার্ক মাথা ঠুকরানো ফিলিংস জাগিয়ে তুলে।
সেই সব গিল্ট যা রাতের আঁধারে হয়ে গেলে সিজদায় চুপে চুপে চোখের পানি জোড়ায়।
আসলে এই গিল্ট বা সরি ফিলিংস একটা রহমত!
কোরান এই ধরণের গিল্টকে নাফ্সে লাউয়ামা বলে সম্মোধন করেছে [১]
এটা সেই মাপ কাঠি যা আমাদেরকে একটা খুঁটির সাথে বেঁধে রেখেছে যাতে আমরা অশ্লীল আর ফেন্টাসির দুনিয়ায় হারিয়ে না যাই
আল্লাহ ইনফর্ম করেন যে
আমি নাফ্স বানিয়েছি এবং সেটাকে
গুনাহ এবং তাকওয়ার ইলহাম দিয়েছি
সেই সফল যে এটাকে পরিশুদ্ধ রেখেছে
সেই বিফল যে এটাকে দাবিয়ে রেখেছে [২]
অর্থাৎ আমরা জন্মগত ভাবেই নৈতিকতার জ্ঞান নিয়ে এসেছি
আর এই গিলটি আমাদেরকে বখে যাওয়া থেকে ফিরিয়ে রাখে
হা এটাও সত্য যে,
আমরা নিজেরাই মাঝে মাঝে নিজেদের দোষে এটাকে হারাতে বসি
কারণ এক বিখ্যাত অপরাধ বিজ্ঞানী জানান
মানুষ যখন প্রথম কোনো অপরাধের সংস্পর্শে আসে
তখন তা সে ঘৃণা করে, অনুশোচনায় ভোগে
কিছু কাল সেই অপরাধে জড়িত থাকলে সে তা সহ্য করতে থাকে এক পর্যায়ে তাতে সে অভস্ত হয়ে উঠে
আর লম্বা সময়ে তার সান্নিদ্ধে থাকলে,
তা আকড়িয়ে ধরে অতপরঃ তা দ্বারা ইনফ্লুএন্সড হতে থাকে!” [৩]
এর স্পিরিচুয়াল ভার্সন রাসূলুল্লাহ জানান:
“আমরা যখন প্রথম অপরাধের সংস্পর্শে আসি
তখন আমাদের হৃদয়ে একটি কালো স্পট পরে
সেই অপরাধ অব্যাহত রাখি তখন কালো স্পটটি বাড়তে থাকে এবং এক পর্যায়ে হৃদয়কে পুরোপুরি ঢেকে ফেলে!”
(অতঃপর আর গিলটি ফিল করি না)
তবে আশার বাণী:
“যখন তা থেকে সরে দাঁড়াই, অনুতপ্ত হয়ে ক্ষমা চাই, সেই স্পট দূর হয়ে যায়!” [৪]
কুরআন যখন বলে
আমাদের কলবে একটা পর্দা পরে গিয়েছে [৫]
সে আসলে অপরাধে ঢেকে যাওয়া এই পর্দাকেই রেফার করে
ওয়েস্টার্ন স্পিরিচুয়াল গুরুদের একটা দল আছে যারা বলে বেড়ান
গুড ফিলিংস এট্রাক্টস গুড নিউস
বেড ফিলিংস আটটার্ক্টস বেড নিউস
তাই সফল হতে হলে গুড ফিলিংস খুব জরুরি
তাই বেশি বেশি গ্রেটিচুড প্রেকটিস করতে হবে
কারণ গ্র্যাটিচুড গুড ফিলিংস প্রডিউস করে
আর যেহেতু গিল্ট একটা নেগেটিভ ফিলিংস
এটাকে সিস্টেম থেকেই ফেলে দিতে হবে
এই গিল্ট যে ভালো না তার একটা
ডাটা ড্রিভেন রিসার্চ ও আছে:
গিল্ট হলো নেগেটিভ এনার্জি
জীবন শক্তি কেড়ে নেয়
ইনকামে এবং হেলথে এফেক্ট করে
রিলেশনশিপে এফেক্ট করে ইত্যাদি ইত্যাদি
সো গিল্ট পাওয়া যাবে না!
এমনকি গিল্টকে সাপ্রেস করানোর জন্য মেডিটেশনও আছে
হা, মতবাদ সত্য তবে এর একটা পিটফল আছে!
আপনি যদি আপনার গিল্ট কে দাবিয়ে ফেলেন
তাহলে আস্তে আস্তে অন্যায়ের পথে ঝুকে পড়বেন
শর্ট টার্ম গেইন হয়তো পাবেন তবে লং টার্মে দৌড়ে আপনি ডুমড
আমরা থেঙ্কফুল যে আমাদের মধ্যে গিল্ট ইনস্টল্ড আছে
আমরা থেঙ্কফুল যে গিল্ট আমাদের কে বাড়াবাড়ি থেকে বাঁচায়
আমরা থেঙ্কফুল যে গিল্ট আমাদেরকে বার বার অন্যায় করানো থেকে প্রতিহত করে
চেষ্টা থাকবে, এই গিল্ট যেন কখনই আমাদের থেকে হারিয়ে না যায়
আমরা সবাই সফল হতে চাই
গুড ফিলিংস যদি গুড নিউস এট্ট্রাক্ট করে
তাহলে আমরা বেশি করে গ্র্যাটিচুড প্রেকটিস করবো
কারণ কোরান তো বলেই
ওয়া ইন শাকারতুম লা আজি দ্বান্নাকুম [৬]
তুমি যদি গ্র্যাটিচুড দেখাও তাহলে আমি তোমাকে বাড়িয়ে দিবো
আর ভাই
ব্যাড ফিলিংস যদি ব্যাড নিউস এট্ট্রাক্ট করেই থাকে
তাহলে গিল্ট হয় এমন কাজই করবো না!
উল্টা গিল্টকে কেন সিস্টেম থেকে বাদ দিতে যাবো, শুনি?
রেফারেন্স:
[১][কুরআন ৭৫:২]
[২][কুরআন ৯১: ৭-১০]
[৩][থিঙ্ক এন্ড গ্রও রিচ বাই নেপোলিয়ান হিল]
[৪][সহি তিরমিযী ৩৩৩৪]
[৫] [কুরআন ২:৭]
[৬] [কুরআন ১৪:৭]

Leave a Comment