ইবলিস কেন আদমকে সেজদা করবে?
প্রশ্নটা খুব সম্ভবত আমাদের সবার মাথায়ই আসে,
“সেজদাতো শুধু আল্লাহকে দিবো,
তাহলে আদম কে কেন সেজদা করতে বলা হলো?”
আচ্ছা মানলাম, এটা উনার বিধান,
“তাহলে ইউসুফের ভাইরা কেন ইউসুফকে সিজদা করবে?
বিশেষ করে যেখানে তাদের বাবা হজরত ইয়াকুব নিজেই একজন নবী?”
উত্তর পাওয়া যায় কোরআনেই!
আদমকে সেজদার বিষয়টি কোরানের প্রথম গল্প
একদম সূরা বাকারার প্রথম দিকে পাওয়া যায় [১]
আল্লাহ ফেরেস্তাদের বললেন
“আস সুজুদুল আদামা”
অর্থাৎ আদমকে সেজদা করো
বিষয়টি ক্লিয়ার হয় যখন মাত্র ২০ আয়াত পরেই তিনি আবার একই শব্দের প্রয়োগ ঘটান,
যখন বনি ইসরাইল আল্লাহকে কমপ্লেইন করল
আল্লাহ প্রতিদিন বেহেস্তি খানা
“মান্না আর সালওয়া” খেতে খেতে বোর লাগছে,
একটু স্পাইসি কিছু দরকার
তখন আল্লাহ বিরক্ত হয়েই বললেন
বেশ , অমুক শহরে যাও,
সেখানে যা ইচ্ছে আছে মজা করে খাও
জাস্ট একটাই অর্ডার,
ওয়াদ খুলুল বাবুন সুজ্জাদান [২]
অর্থাৎ
যখন ঢুকবে তখন
“দরজা দিয়ে সেজদা করতে করতে ঢুকবে”
প্রশ্ন জাগে না?
সেজদা করতে করতে আবার কিভাবে ঢুকে?
নাক আর কপাল তো ছিলে যাওয়ার কথা!
আরবি শিখতে গিয়ে বুঝলাম
সেজদার দুটো অর্থই হতে পারে
জমিনে মাথা ঠেকিয়ে সম্মান দেখানো যেমন সেজদা
আবার দাঁড়িয়ে মাথা নত করে সম্মান দেখানোটাও সেজদা
অর্থাৎ
আদম এবং ইউসুফের ক্ষেত্রে এখানে মাথা নত করে সেজদা বোঝানো হয়েছে,
মাথা ঠেকিয়ে সেজদা একমাত্র আল্লাহর জন্য!
সো, নো কনফ্লিক্ট!
রেফারেন্স:
[১] আল কোরান ২:৩০-৩৯
[২] আল কোরান ২:৫৮

Leave a Comment