দ্বীনটাকে একটা ওপেন বুক এক্সাম!

দ্বীনটাকে আমার একটা ওপেন বুক এক্সাম মনে হয়
কি আসবে, না আসবে তা তো বলাই আছে!
তাও আবার এক্সাম দিচ্ছি পেন্সিল দিয়ে,
ভুল হলে রাবার দিয়ে মুছার স্কোপও আছে!
তবে মাঝে মাঝে খাতা থেকে মুখ তুলে যখন ঘাড় ঘুরিয়ে তাকাই
অবাকই লাগে!
অনেকেই এই স্কোপটি কাজে লাগাচ্ছে না
কারো কারো রাবার অবহেলিত ভাবে মাটিতে পরে আছে,
উঠিয়ে কারেক্ট করার সময় নেই,
আবার কারো কারো চলছে রাবারের অপব্যবহার
ইচ্ছে করে ভুলের পর ভুল করেই যাচ্ছে আর মুছেই যাচ্ছে
অথচ এদিকে যে সময় চলে যাচ্ছে তাতে কোনো খেয়াল নেই!
Share: