সূরা রহমানে কেন জাহান্নামের ভয়ঙ্কর চিত্র?
সূরা রহমান কম বেশি সবাই শুনেছি
আর যারাই এর অর্থ পড়েছি
একটা জায়গা এসে মনে হয় সবারই প্রশ্ন জেগেছে
যেই সূরা শুরু হয় রহমান দিয়ে
সেই সূরার কিছু দূর আগালে কেন দেখা যায় জাহান্নামের ভয়ঙ্কর চিত্র?
দেখা যায়
“ক্রিমিনালদের সিদ্ধ করা হচ্ছে ফুটনন্ত পানি এবং আগুনে “
এরকম ভয়ঙ্কর গ্রাফিকাল বিবরণ শুনাটা বেশ আনকমফোর্টেবলে
লাইনগুলো পড়লে রীতিমতো গায়ে কাটা দেয়
ভয় লাগে
এক পর্যায়ে গিয়ে প্রশ্ন জাগে
যিনি রহমান,
তিনি কেন আমাদেরকে ফুটন্ত জলে সিদ্ধ করার কথা বলছেন?
কি ঠেকা পড়েছে তাঁর?
উত্তর মিলে এর পরের আয়াতেই
“যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে
তার জন্য আছে জান্নাত!”
অর্থাৎ
আপনাকে এই ভয় পাওয়ানোর পুরো পয়েন্টেই হলো
আপনি যেনো জান্নাত ঢুকতে পারেন
বলেতো
ভয় পেলেন, তো বাস, জান্নাত গেরান্টিড!
তিনি বানিয়েছেন তাই তিনি জানেন
সব সময় তো আর মিডা কোথায় চিড়া ভেজে না!

Leave a Comment