আমি তো মনে হয় ডাইরেক্ট জাহান্নামে যাচ্ছি!

ওই দিন একজন বলছেন:
ভাইয়া, আমি তো মনে হয় ডাইরেক্ট জাহান্নামে যাচ্ছি!
বললাম:
সেই কি!
কেন বলুনতো?
ভাই জীবনের যেই পাপ করেছি, তিনি কি ক্ষমা করবেন?
বললাম, আচ্ছা ধরুন,
আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এর দায়িত্ব আপনার মাকে দেয়া হলো
কি মনে হয়?
আপনার মা কোন সিদ্ধান্তটি নিবেন?
জান্নাত অবশ্যই!
কেন?
কারণ তিনি আমাকে ভালোবাসেন!
বললাম,
পৃথিবীর সমস্ত মায়ের ভালোবাসা যদি এক করি তার পরিমাপ হয় ১%
আর স্রষ্টার ভালোবাসা আমাদের জন্য হলো ১০০%
তার ভালোবাসার তীব্রতা আমাদের উপলব্ধির বাইরে
তাহলে আপনার কেন খালি মনে হয় যে
এমন রহমদিল সত্তা আপনাকে আগুনে পুড়ানোর জন্য উঠে পরে লেগেছে!
আসলে,
আমরা নিজেরা অন্যকে ক্ষমা করতে পারি না তাই ভাবি
তিনিও আমাদের ক্ষমা করতে পারবে না!
Share: