এ কোন সালাম?

কয়দিন ধরেই দেখছি
এক বয়স্ক ভিক্ষুক চাচা দেখা হলেই লম্বা এক সালাম দেন
উত্তরে আমিও তার থেকে লম্বা এক সালামের জবাব দিয়ে দেই
লম্বা উত্তর পেয়ে প্রতিবারই চাচা কেমন যেন আহত হন
হয়তো লম্বা উত্তর ছাড়াও তিনি আরো কিছু আশা পোষণ করেন
আর আমিও অবুঝ,
বুঝেও না বুঝার ভান করে উনাকে হাসি মুখে প্রশ্ন করি
“ভালো আছেন তো চাচা?”
তিনি আড়ষ্ট ভাবে মাথা নাড়ান,
হয়তো মনে মনে কিছু বির বির করেন।
এমনটা ঘটলো এই নিয়ে তিন চার বার.
আজ সকালে হাটতে গিয়ে সেই চাচার সাথে আবার দেখা
আজ কেন জানি আর তিনি সালাম দিলেন না!
লেপ শেষ তাই তার কাছে গিয়ে সালাম দিলাম
সাথে কিছু গুঁজেও দিলাম
তিনি বেশ অবাক
বুঝালাম,
সালাম অনেক বড় একটা টুল
এটার মাদ্ধমে আমরা মন থেকে অন্যের জন্য দুআ করে থাকি যেন,
“তাঁর লাইফে শান্তি আসে”
অর্থাৎ এটা একটা প্রেয়ার!
এরকম গুরুত্তপূর্ণ একটা প্রেয়ারকে
ভিক্ষা বা তেল মর্দনে
অবমূল্যায়ন না করাটাই ভালো …
Share: