আমল গুলো ফিল করুন!

মানুষের সাইকোলজি বেশ অদ্ভুৎ
কিছু দিন আগে এক লোকের সন্ধান পাই
যিনি দ্বীনের ছোট খাটো বিষয় গুলোতেই মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন
আবার তারও কিছুদিন পুর্বে আরেক লোকের সন্ধান পাই
যিনি দ্বীনের এই ছোট খাটো বিষয় গুলোর জন্যই অন্য ধর্মে ধর্মান্তরিত হন!
তিনি জানান
ছোট বেলা থেকে রোবটের মত রিচুয়াল করে আসছেন
যখন যেই দুআ পড়ার সেই দুআ পড়েছেন
বাট কখনো কানেক্ট করতে পারেন নি
উদহারণ স্বরূপ বলেন
তিনি মসজিদে ডান পা দিয়ে ঢুকে বলতেন
“আল্লাহুম্ মাফ তাহলী অবওয়াবা রহমাতিকা”
আবার মসজিদ থেকে বা পা দিয়ে বের হয়ে বলতেন
“আল্লাহুম্মা ইননি আস আলুকা মিন ফাদলিক”
বাট কেন করতেন?
কেউ কোখনো বোঝায়নি
তাই কখনো কানেক্ট করতে পারেননি
স্রষ্টাকে পাওয়ার তৃষ্ণা তার মেটেনি
তাই তার খোঁজে তিনি অন্য রাস্তায় ধাবিত হন
আফসোস সঠিক সময়ে তাকে দ্বীনের সঠিক এসেন্স বুঝানোর সাথে কেউ ছিল না!
আশংকার বিষয় হলো
সেই ভদ্র লোকের মত আমাদের অনেকের মাঝেই এই পরবলম আছে, শুধু প্রকাশের অপেক্ষা
এর মুল কারন
আমরা ইসলামের আসল এসেন্সটাই মিস করে যাই
মুখস্থ বিদ্যা দিয়ে খালি পার পাওয়ার চেষ্টা
ভুলে যাই
ইসলামের প্রতিটি স্টেপই হলো
আশা ও ফিলিংসের একটা কমবিনেশন
যেমন উনার কথার রেশ ধরেই যদি বলি
মসজিদে ঢুকে আরবি না বুঝে না বলে একবার মাইনফ্ফুলি বলে দেখুন
“হে আল্লাহ! আপনার রহমতের দরজা গুলো আমার জন্য খুলে দিন”
ফিল করুন
যে আপনার জন্য রহমতের দরজা গুলো আসলেই খুলে দেয়া হয়েছে
আশায় থাকুন কিছুক্ষনের মধ্ধেই একটা ভালো সংবাদ পেতে যাচ্ছেন
অথবা
মসজিদ থেকে বের হতে হতে আরবিতে না বুঝে না বলে একবার মাইন্ডফুলি বলে দেখুন
“হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার ফদল থেকে কিছুটা অনুগ্রহ আশা করছি।”
ফিল করুন, বেকগ্রাউন্ডে তার ফদলের লীলা স্টার্ট হয়ে গিয়েছে
আশায় থাকুন, খুব শীঘ্রই একটা ভালো নিউস পেতে যাচ্ছেন!
এই যে আপনি ফিল করলেন এবং হোপফুল হলেন এটা কিন্তু দিনের বিশাল এক হিস্যা যা আমরা হাড়াতে বসছি
ছোট ছোট এই সুন্নাহ গুলো আসতে আস্তে জীবত করার চেষ্টা করুন!
তবে
মেক সিউর যা করছেন বুঝে করছেন, ফিল করে করছেন এবং আশা নিয়ে করছেন
দেখবেন খুব শীঘ্রই ছোট ছোট মিরিকেল আপনার সাথে ঘটে যাচ্ছে!
আপনি কানেক্ট করতে পারছেন!
Share: