ফোর্সড ফেইট এবং ভলান্টারি ফেইট

কন্সেপ্ট ১:
পাহাড়ে দাঁড়িয়ে আছি
দেখছি, দুই প্রান্ত থেকে দুটো ট্রেন মুখোমুখি ছুটে আসছে
ডিস্টেন্স আর ভেলোসিটি দেখে
খাতা কলমে কেল্কুলেট করে নিলাম
১ মিনিট পর কলিসন অনিবার্য
হলোও তাই!
আশ্চর্য!
আমাকে চার্জ করা হচ্ছে,
কেন খাতায় লিখলে?
তোমার লিখার কারণেই তো একসিডেন্টটা হলো!
কন্সেপ্ট ২:
আমাদের বিল্ডিংটি ৬ তালা
থাকি তিন তলায়
লিফ্ট আছে,
তবে লিফটের তার কয়টা? সেই তারের ঠিকনেস কতটুকু ?
এর ইঞ্জিনারিং ডিটেলস আমার জানা নেই,
আমার হাতেও না, আমার মাথা ব্যথাও না
আব্বা লাগিয়েছে, চলতেসে
তবে লিফটে উঠে আমি ছাদে যাবো না নিচে যাবো সেটা কিন্তু আমার হাতে!
আমি ছেলে না মেয়ে,
দেশী না বিদেশী,
গায়ের রং সাদা না কালো
সেটা আমাদের হাতে না
তবে
প্রতিদিন কি স্টেপ নিচ্ছি বা ভবিষ্যতেও কি কি স্টেপ নিতে যাবো
সেই চয়েস গুলো আমাদের হাতে
আর এই চয়েস গুলোর ভিত্তিতে
আমার ফেইট কি হবে অলরেডী একজন কেল্কুলেট করে লিখে রেখেছেন!
এ হলো ফোর্সড ফেইট এবং ভলান্টারি ফেইট এর এক সহজ উদাহরন!
Share: