কোন শয়তান এমন ভালো উপদেশ দিয়ে বেড়ায়?

বেশ কিছু দিন আগে একজন প্রশ্ন ছুড়েছিলেন,
“ভাই, শয়তান তো অনেক রূপই ধারণ করতে পারে
তাই কোন গেরান্টিতে বলতে পারেন যে,
রাসূলুল্লাহর কাছে যিনি এসেছিলেন তিনি স্বয়ং শয়তান ছিল না?”
কঠিন যুক্তি!
তবে প্রশ্ন কর্তা খোঁচানোর চেষ্টা করছিলো না
জেনুইনলিই জানতে চাচ্ছিলো।
উত্তর ঠোঁটের আগায় রেডি ছিল
বললাম “কন্টেন্ট!”
কোরানের যেই কনটেন্ট আছে সেটাই নিজের হয়ে সাক্ষ দিচ্ছে যে
এটা শয়তানের হতে পারে না!
যেমন,
সূরা বাণী ইসরাইলের ২৩ থেকে ৪০ আয়াত পর্যন্ত যদি পড়, দেখতে পাবে
বলা হচ্ছে
“বাবা মার্ সাথে নরম হয়ে কথা বলবে”
“এমনকি বিরক্ত হয়ে উফ পর্যন্ত বলবে না”
এধরণের কন্টেন্ট দেখলে প্রশ্ন জাগে না?
কোন জাতের শয়তান এমন সাধু উপদেশ দেয়?
আরো বলা হচ্ছে
“আত্মীয়স্বজন ও গরিবদের অধিকার প্রদান করবে”
“অপচয় করবে না, করলে তুমি আমার ভাই হয়ে যাবে!”
তারপর বলা হচ্ছে
“সন্তান হত্যা করবে না”
“রিজিক নিয়ে টেনশন করবে না”
“এতিমের মাল ভোগ করবে না”
“ওজনে কম দিবে না”
এমনকি “মাপার সময় দাঁড়িপাল্লা ঠিক আছে কিনা সেটাও দেখে নিবে!”
আরো বলা হচ্ছে,
“চলার সময় গর্ব করে চলবে না, বিনয়ী হয়ে চলবে”
“অশ্লীলতার ধারে কাছেও যাবে না, কারণ বেহায়াপনা তোমার রবের খুব অপছন্দ”
“আর যা যা কিছুই মন্দ আছে, তা সবই বর্জন করবে”
তাই আমিও প্রশ্ন করি,
আচ্ছা বলো তো,
কোন বর্ণের বা কোন গোত্রের শয়তান এমন ভালো উপদেশ দিয়ে বেড়ায়,
একটু দেখোওতো!
প্রশ্নকর্তা ছিলেন নিরব!
Share: