সহজ বাংলায় কোরান
ছোট বেলায় কোরআনে কি বলা আছে জানার এক তীব্র আকাঙ্খা ছিল
তবে পড়ার জন্য যেই অনুবাদই ধরতাম, মনে হতো যেন বাংলায় পিএইচডি করতে নেমেছি
এ যেন বঙ্কিম বা শরৎচন্দ্রএর কোনো অনুলিপি ]
কিছু দূর পড়তেই উৎসাহ হারিয়ে ফেলতাম
আমার দরকার ছিল হুমায়ুন আহমেদ মার্কা কোনো সাধারণ ভাষার এক ট্রেন্সলেশন
২০০৬ – ২০০৭ এর দিকে হাতে পেয়ে গেলাম হুমায়ুন আহমেদ স্টাইলের এক অনুবাদ
সহজ, স্পষ্ট ও সাবলীল
যেটা বুঝতাম না, অনুবাদক সেটা টিকা দিয়ে বুঝিয়ে দিতেন
প্রতিটা সূরার আগেই নাজিলের পটভূমি ও একটা সামারিও দিয়ে দিতেন যাতে বিগ পিকচারটি পাওয়া যায়
কিছুদূর পড়তেই অনুবাদটির প্রেমে পরে যাই
কুরআনের কন্টেন্টে আবার উৎসাহ জন্মায়
যতই পড়ি ততই মুগ্ধ হই
কত বার যে পড়েছি তার কোনো অন্ত নেই
তবে যত বারই পড়েছি এর গভীরতায় ভিন্নতা পেয়েছি
এ যেন কোরানের আরেক আকর্ষণ
আজ অব্দি অনুবাদটি সাথী হয়ে আছে
অনেকেকেই জোগাড় করে দিয়েছি
এবং যত জনকেই দিয়েছি প্রত্যেকেই লাভড ইট!
এখন রমজান মাস
রমজান কিন্তু ইজ্জত পেয়েছে এই কুরআনের জন্যই
কারণ এই মাসে কুরআন নাজিল হয়েছে
তাই চেষ্টা করুন এই মাসে অন্তত এই অনুবাদটি জোগাড় করে কোরানের সাথে রিকানেক্ট করার
চেষ্টা করুন এই মাসে অনুবাদটি শেষ করার
৪- ৫ দিনে যদি একটি উপন্যাস শেষ করতে পারেন,
আশা করি এটাও পারবেন।
আগে অনুবাদটি সহজে পাওয়া যেত না,
এখন অবশ্য দেখলাম এভাইবলে,
অনুবাদটি হলো তিন খন্ডের “সহজ বাংলায় কোরান”
আমি লিংক দিয়ে দিচ্ছি কমেন্টে
আর কেউ যদি চান, আমার কাছ থেকেও এসে কালেক্ট করে নিয়ে যেতে পারেন!
এবারের রমজান হোক কোরানময়।

Leave a Comment