হজ্জ্ব ডায়রি পার্ট ১২
১১ জিলহজ ১৪৪৩: হজের চতূর্থ দিন
লোকেশন: মিনা
গত দিন মেরেছি একটা শয়তানকে, আজ তিনটা
তিনটা মানে তিনটা না, একটাই, তবে তিন জায়গায়
প্রশ্ন আসে না?
কোরবানি দেয়ার আগে শয়তানকে কেন পাথর মারবো? তাও আবার তিন তিন বার?
ঘটনা শুরু যখন ইব্রাহিম আ: তার ছেলেকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছিলেন,
পথি মদ্ধে শয়তান তাকে কনফিউসড করা স্টার্ট করে
“নিজের ছেলেকে হত্যা করবি!”
তোর কি মাথা নষ্ট?
ইত্যাদি ইত্যাদি..
জিব্রাইল আ: এসে তখন তাঁকে ৭টি কঙ্কর ছুড়ার এডভাইস দেন
কিছু দূর যাওয়ার পর সে আবার আসে
আবারো জিব্রাইল আ: তাকে ৭টি কঙ্কর ছুড়ার এডভাইস দেন
ফাইনালি,
সে আবার আসে, আবারো ওয়াসওয়াসা!
রেসালট: আরো ৭টি কঙ্কর
ফাইনালি শয়তান হতাশ হয়ে চলে যায়
আর তাঁকে কোরবানির জন্য এগিয়ে যান
বাকিটা ইতিহাস!
পাথর ছুড়াটি আসলে সিম্বলিক,
এর অর্থ: আল্লাহর নির্দেশ একছত্র ভাবে মেনে নেয়া
এর অর্থ: শয়তান যেই ওয়াসওয়াসা দিক না কেন
বিস্বাসীরা ঠিকই তা রেসিস্ট করতে সক্ষম!
আর শয়তান কি সে সব থেকে নারাজ হয় জানেন?
যখন বিস্বাসীগণ আল্লাহর ইনস্টারক্ষণ অক্ষরে অক্ষরে মেনে চলে
এই জন্যই পাথর ছোয়ার আগে আমরা বলে থাকি,
“রাগিমাল লিজ শয়তান রিজ আর লির রহমান”
“শয়তানের নারাজি, আর আল্লাহর সন্তুষ্টি”
বিসমিল্লাহি আল্লাহু আকবার!

Leave a Comment