তাদের জন্য আকাশও কাঁদেনি, তাদের জন্য পৃথিবীও কাঁদেনি

জেমস এলেনের
“দা এনসিয়েন্ট ইজিপশিয়ান পিরামিড টেক্সট”
বইয়ের ১৮৭ নম্বর পৃষ্ঠা যদি পড়েন,
দেখতে পাবেন,
কি ভাবে প্রাচীন মিশরীয়রা তাদের ফেরাওদের মৃত্যুতে শোক প্রকাশ করতো
তাদের মৃত্যুতে নিচের পংক্তি টুকু আওরানো হতো
“তোমার জন্য আকাশ কাঁদবে,
তোমার জন্য পৃথিবী কাঁপবে,
আর তুমি আকাশের দিকে উড়ে যাবে
সকালের দেবতা হয়ে” [১]
ইন্টারেস্টিংলি,
একটা সিমিলার পংক্তি আল্লাহ ফিরাউনের উদ্দেশে উল্লেখ করেন সূরা দুখানে
যখন ফিরাউন তার দল সহ ডুবে গেলো, আল্লাহ বলে উঠলেন:
“তাদের জন্য আকাশও কাঁদেনি,
তাদের জন্য পৃথিবীও কাঁদে নি।
আর আর তাদেরকে একটুও অবসরও দেয়া হয়নি!”
[কোরান ৪৪:২৯]
এ যেন তাদেরই বিলাপ তাদের উপরই ছুড়ে মারা!
আশ্চর্যের বিষয় হলো:
হায়ারোগ্লিফির এই নলেজ কিন্তু ৬০০ শতাব্দীর দিকে কারো জানাই ছিল না,
ইফেক্ট রোসেটা স্টোনের বদৌলতে কেবল মাত্র ১৮২২ সালের দিকে গিয়ে এটা ডিকোড করা হয়
অর্থাৎ
মানুষ বুঝুক বা না বুঝুক,
এত বছর ধরে প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফির নলেজ কিন্তু
কুরআন ঠিক ঠিক ভাবেই ধারণ করে রেখেছে!
Share: