দান কি শুধু মুসলিমদেরকেই করবো?

রমজান মাস দানের মাস
তবে সেটা কি শুধুই মুসলিম ভাই ও বোনদের মধ্যেই সীমাবদ্ধ?
হ্যা, জাকাতের কথা আলাদা, তবে সাদাকা? সেটাও?
আপনার রোডের
যেই নন মুসলিম ভাইটি জুতো সেলাই করছে
যেই নন মুসলিম ভাইটি চুল কেটে দিচ্ছে
যেই নন মুসলিম ভাই টি এটিএম এ গার্ড দিয়ে যাচ্ছে
যেই নন মুসলিম ভাই টি ময়লা পরিষ্কার করে যাচ্ছে
তাদের কি কোনো হক নেই?
কখনো কি ভেবে দেখেছেন
মসজিদ থেকে বের হয়ে যখন ভন্ড ফকির গুলোকে এক হারে টাকা দিয়ে যাচ্ছেন
তখন পাশে বসা খেটে খাওয়া জুতো শিলাই করা মানুষটার মনের কি অবস্থা?
তাকেও নাহয় একদিন একটা ৫০০ টাকা নোট দিয়ে বলেন না
“ভাই আজ একটু ভালো খেও!”
বিনিময়?
দেখতে পাবেন একটি কৃতজ্ঞ চিত্ত
আর এক জোড়া ছলছলে চোখ!
Share: