রমজান ও স্বর্গীয় বাণী
রামাদান নিয়ে বিখ্যাত আয়াতটি প্রায়ই শুনা হয়
“রমজান ঐ মাস,
যে মাসে কোরান নাজিল করা হয়েছে,
যা মানুষের জন্য গাইড লাইন,
যা এমন একটি উপদেশ পূর্ণ স্টান্ডার্ড,
যা ঠিক এবং বেঠিকের পার্থক্য স্পষ্ট ভাবে তুলে ধরে ” [১]
তাই যদি হয়,
তাহলে তো গাইড লাইন এর গাইডেন্স গুলো একটু পড়ে দেখা দরকার!
তাই না?
রামাদান সৃষ্টির শুরু থেকেই ছিল
তবে এই মাসে কি জানি এক বিশেষ মেজিক আছে?
না হলে স্রষ্টা কেন এই মাসেই বার বার বিভিন্ন সময়ে গাইড বুক রিলিস করতেন?
জি হা,
শুধু কোরান নয়!
এই মাসেই নাজিল হয়েছিল:-
ইব্রাহিম আ: এর সহীফা
দাউদের আ: এর যাবুর
মুসার আ: এর তাওরাত
এমনকি ঈসার আ: এর ইঞ্জিল! [২]
একটা ব্যাপার নিশ্চিত,
এই মাসটির সাথে গাইড বুক গুলোর একটা স্পেশাল কানেশন আছে
তাই অনুরোধ,
যেই কয়টা দিনই বাকি আছে,
উঁচু জায়গাতে আর না রেখে অথবা
শুধু আরবীতেই না আওড়িয়ে
গাইড বইটি একবার অন্তত মাতৃভাষায় পড়ে দেখুন!
দেখুন না
স্রষ্টা কি বলতে চেয়েছেন!
রেফারেন্স:
[১] কোরান ২:১৮৫
[২] এই আয়াতের তাফসীর ইবনে কাসীরের বিশ্লেষণ

Leave a Comment