কদর এর রাত কবে?

সবাই জানি,
“এ রাত্রিতে জিব্রাইল আমিন ফেরেস্তাদের নিয়ে দুনিয়াতে আসেন
দুনিয়ার আঁনাচে কানাচে ফেরেস্তা দ্বারা ভরে যায়
ফেরেস্তারা তখন ইবাদাহকারীদের জন্য দুআ করতে থাকেন
তারা ফজর পর্যন্ত দুনিয়াতে অবস্থা করবেন”
আমরা সেই রাত্রির জন্য মুখিয়ে থাকি কারণ এটা বোনাস রাত্রি
হাজার মাস এর ইবাদাহ পয়েন্ট, এক রাত্রিতেই পাওয়া যায়
এক্সসেলে কেল্কুলেট করেছিলাম
এই রাত্রির এক সেকেন্ড অন্যান দিনের ২০ থেকে ২২ ঘন্টার সমান!
তাই কিউরিয়াস মাইন্ডের প্রশ্ন
আজ কি সেই বোনাস রাত্রি হতে পারে?
জিব্রাইল আমিন কি আসবেন?
নাকি এসে চলেও গিয়েছেন!
কিছু বিশ্বাস আপেক্ষিক
যেমন, ছোটবেলায় জানতাম, কদর ২৭ এই হচ্ছে,
আর এখন জানি
না শুধু ২৭ এ না, কদর, ২১,২৩,২৫ আর ২৯ এও হতে পারে!
অর্থাৎ অতীতের ২৭ নিয়ে গ্যাম্বলিংএ মোটামোটি অনেকেই ধরা খেয়েছেন.
এর পাশাপাশি এখন আরেকটা ভাবনা!
জিব্রাঈল আমিন কোন লুনার কেলেন্ডার ফলো করবেন?
এ বছর যদি জিব্রাইল আমিন ২৫ তারিখেই আসেন
তাহলে কোন ২৫এ আসবেন?
বাংলাদেশের ২৫ এ, নাকি সাউদির ২৫এ যা গতকাল অলরেডি পার হয়ে গিয়েছে!
হলিউডে, এলিয়েনরা যেমন নিউ ইয়র্ককেই বেছে নেন
আমার বিশ্বাস জিব্রাঈল আমিন মাক্কাকেই বেছে নিবেন
তাই যদি হয়,
তাহলে তো আমরা যেসব রাত্রিকে বেজোড় ধরছি সেগুলো তো মক্কার আসলে জোর রাত্রি!
অর্থাৎ সারা জীবনেও কি তাহলে আমাদের লুনার ক্যালেন্ডার ফলো করে কদর পাবো না!
আবারো ধরা খাবো!
তাহলে উপায়?
পুরো ১০দিনেই সন্ধান করার চেষ্টা করুন
যারা ভাবছেন
আল্লাহর কাছে সময় স্থির
তিনি টাইম রেইলম কন্ট্রোল করেন
সো জিব্রাইল আমিন সব দেশের ২৫ই নামবেন
তাদের বলতে চাই
আমি ভাই রিস্ক নিতে রাজি না
ইটস নোট পার্সোনাল, ইটস জাস্ট বিজিনেস
লোক ডাউনের সুবাদে এখন মোটামোটি সবাই রাত জাগে
তাই নেটফ্লিক্সের একটা এপিসোড না হয় কম দেখলেন
ইউটুবের একটা কিউট বিড়ালের ভিডিও নাহয় হয় কম দেখলেন
একটু অর্থ সহ কোরান, একটু মুখস্ত সূরা গুলা আওড়ানো
একটু দুই রাকাত নামাজ পরে নিলে লস তো নেই, তাই না?
ওয়ারেন বাফেট যেমন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলেছেন
“তোমরা তোমরাদের সব কয়টা ডিম্ একই ঝুড়িতেই রাখতে যেও না”
তেমনি আমলের ক্ষেত্রে বলতে চাই
আপনারা সব কোটা আমল জাস্ট এক রাত্রির জন্য উঠিয়ে রেখেন না!
সেটা রিস্কি ইনভেস্টমেন্ট , রিস্কি ইনভেস্টমেন্ট এ আর না যাই!
কি বলেন?
Share: