বস ভার্সেস লিডার
প্রায়ই একটা পোস্ট চোখে পরে
বস ভার্সেস লিডার
সেখানে দেখানো হয়
বস খারাপ আর লিডার ভালো
দেখা মতে,
নিপীড়িতরাই সাধরণত এই ধরণের পোস্ট বেশি বেশি শেয়ার করে থাকেন
ইনিবিনিয়ে বলার চেষ্টা
“বস, তোমাকে বদলাতে হবে”
অথবা আকাঙ্খা,
ইশ এমন একটা বস যদি পেতাম!
এ ধরণের পোস্ট আমার কাছে বরাবরই আনরিয়েলিস্টিক লাগে
মূল কারণ
কোম্পারিসনের সূচক ঠিক নেই
বস ও লিডার দুটো দুই জোনারের
বস ভালো হতে পারে আবার বস খারাপ হতে পারে
তেমনি
লিডার ভালো হতে পারে আবার লিডার খারাপ হতে পারে
বিষয়টা অনেকটা ঐ প্রশ্নের মতো
“ভাই, আপনি মানুষ না ব্যবসায়ী?
অথচ
মানুষ ভালো হতে পারে আবার মানুষ খারাপ হতে পারে
আবার
ব্যবসায়ী ভালো হতে পারে, ব্যবসায়ী খারাপও হতে পারে
দেখা যায়
ব্যবসায়ীদের হাতে প্রতারিতরাই এ ধরণের প্রশ্ন করে থাকেন
তাহলে লিডারের সংগা কি?
এ বিষয়ে বিভিন্ন পন্ডিত বিভিন্ন ভাবে বেখ্যা টেনেছেন
আমার কাছে অবশ্য বেখ্যা সিম্পল
“যে কমেন্ড করতে পারে সেই লিডার”
নাথিং লেস নাথিং মোর
এর সাথে আদর্শবানের সম্পর্ক নেই
খেয়াল করে থাকবেন
ছোট থেকে আপনার বন্ধু মহলে এমন কেউ না কেউ থাকতোই যে কিনা একটু বেশি ভোকাল ছিল
এবং ইচ্ছা বা অনিচ্ছায় অনেকেই তার মোত গ্রহণ করতেন
কেউ কেউ তাকে ইর্ষা করতেন
তাকে নিয়ে কথা বলতেন
যে ওর এই জিনিস ঠিক হয় নি ওই জিনিস করা ঠিক হয় নি
তবে দিন শেষে ঘুরে ফায়ার তার কোথাই কিন্তু মেনে নিতেন
কেন?
কারণ তার কমান্ড করার এবিলিটি ছিল!
সে ভালো হলে আলহামদুলিল্লাহ
খারাপ হলে মন বেজার!
হয়তো ভাবছেন,
ধর্ম কর্ম বাদ দিয়ে আজ হটাৎ লিডারশিপ নিয়ে কেন পরলাম
কাৰণটাও সিম্পল
আজ সূরা নিসার ৫৯ আয়াতে আমার হাইপোথেসিসের প্রমান পেয়ে গেলাম
আল্লাহ হুকুম দিচ্ছেন
“হে বিশ্বাসীরা,
আমাকে মানো,
আমার রাসূলকে মান এবং
তোমাদের মদ্ধে যারা “উলিল আমার” তাকেও মানো
এখানে “আমার” শব্দের অর্থ কমান্ড করা।
আর “উলিল আমার” এর অর্থ হলো “যে কমান্ড করতে পারে”
অর্থাৎ
যে কমান্ড করতে পারে, সেই লিডার এবং তাকে মানো
তবে একই আয়াতে কিন্তু তিনি সঠিক লিডারশীপের আরেকটা সুক্ষ ক্লোস দিয়ে দিয়েছেন!
আর তা হলো:
“তবে, যদি তোমাদের কোন ব্যাপারে তার সাথে মতভেদ দেখা দেয়,
তাহলে তোমরা আল্লাহর কিতাব ও তাঁর নবীর সুন্নাতের দিকে ফিরে আসো”
অর্থাৎ
লিডার যদি আন প্রিন্সিপালড হয় তাহলে প্রিন্সিপালের দিকে ফিরে আসো!
কোরানের সব কয়টা লেসনই সলিড!
কোনো ফাক ফোকর পেলাম না!

Leave a Comment