শয়তান

বিসি [ব্রিটিশ কলম্বিয়া] তে আসার আগে তড়িঘড়ি করে খতম দিলাম
অবজেক্টিভ?
এখানে এসে নতুন করে শুরু করা
নতুন জায়গা, হয়তো নতুন পার্সপেক্টিভ পাবো, এই আশা
আশা বিফল যায়নি
প্রতি দিনই কিছু না কিছু নতুন পার্সপেক্টিভ পাচ্ছি
শেয়ার করলাম আজ প্রথম পার্সপেক্টিভ:
“তুই একটা শয়তান!”
গালিটা আমাদের জন্য মোটামুটি ডাল ভাত
কেউ খেয়েছি, কেউ বা দিয়েছি
মজার বিষয় হলো
স্রষ্টাও কিন্তু শয়তান শব্দটা সবার আগে
আমাদের জন্যই ব্যবহার করেছেন!
অর্থাৎ মানুষের জন্য
বেশি দূর যেতে হয় না
একদম শুরুতেই
বাকারার ১১ থেকে ১৪ নাম্বার আয়াত পর্যন্ত গেলেই দেখতে পাবেন।
কাদের কে শয়তান বলছেন?
সেই সব ক্ষতিকারক দু মুখো দুষ্টদের
যারা দুনিয়াতে অশান্তি আর অরাজকতা সৃষ্টি করে বেড়ায়
আর ক্লেইম করে যে
তারাই সংশোধনকারী
তারাই শান্তি স্থাপনকারী!
প্রসঙ্গ যেহেতু উঠলো তাই আরেকটু জানিয়ে রাখি
ইসলামিক পরিভাষায় শয়তান শব্দের ব্যবহারের ব্যাপ্তি টা ব্যাপক
সংক্ষেপে বললে
যা কিছু ক্ষতিকর সেটাই শয়তান
যেমন
এক হাদিসে পেলাম
গ্লসের হেন্ডেল সাইড দিয়ে খেয়োনা
কারণ সেখানে শয়তান থাকে!
এখানে শয়তান হলো জার্ম
কারণ মগের হেন্ডেল সাইডে ঠিক ভাবে ধোয়া হয় না সব সময়
জার্ম থাকতে পারে যেটা পেটে গেলে ক্ষতিকর হতে পারে
আবার পেলাম
কাপড় পড়ার সময় ঝেড়ে পর
কারণ ভিতরে শয়তান থাকতে পারে
এখানে শয়তান হলো পোকামাকড়
অর্থাৎ কাপড়ে পোকামাকড় থাকতে পারে
যেটা ক্ষতির কারণ হতে পারে
আরেক জায়গায় পেলাম
গোঁফ ছেটে ফেলো
কারণ সেখানে শয়তান থাকে
এগেইন এখানে জার্মসের কথাই বলা হচ্ছে
কারণ গোঁফে জার্মস থাকতে পারে
যেটা পানি খাবার সময় পেটে গেলে ট্রাবল হতে পারে
অর্থাৎ যা কিছু হানিকর তাহাই শয়তান
পরিশেষে
ক্ষতিকর জীন আর
ক্ষতিকর ইবলিস তো আছেই
তানারা হলেন বড় শয়তান!
Share: