হজ্জ্ব ডায়রি পার্ট ৩

ভবিষৎতে যারা বাইতুল্লাহ ভিসিট করবেন, তাদের জন্য একটা এডভাইস:
“তাওয়াফের টাইমে ফেসটাইম বা ভিডিও কল করবেন না”
কারণ মাতাফ কোনো পার্ক না, যে এখানে হাসতে হাসতে সকাল বেলার মর্নিং ওয়াক টি আপনি সেরে ফেললেন!
তাওয়াফ একটা ইবাদাহ!
নফল নামাজ থেকেও এর প্রাধান্য বেশি
কোনো কোনো ক্ষেত্রে এটি একটি ওয়াজিব আবার কোনো কোনো ক্ষেত্রে এটি একটি ফরজ ইবাদাহ!
নামাজ রত অবস্থায় আপনি যেমন নামাজ ভেঙে যাবার ভয়ে সেলফি বা ফেসটাইম করেন না, এখানেও সেই রেস্পেক্ট টুকু থাকা চাই!
মোমেন্ট কেপচার করতে চাইলে, তাওয়াফ শেষে ভিডিও করুন,
আর ভিডিও কল করতে চাইলে, যার সাথে করবেন তাকে আগে থেকে ড্রেসড আপ থাকতে বলুন
কারণ ভাই, আস পাশ থেকেও কিন্তু জিনিস পত্র দেখা যায়!
Share: