হজ্জ্ব ডায়রি পার্ট ৪

বাইতুল্লাহ আসলে টের পাওয়া যায় লাইফ কতটা আনসার্টেন
গত তিন চার দিনে এমন কোনো জামাত পাই নাই যেখানে কোনো জানাজা ছিল না
অর্থাৎ
ফজর থেকে জোহর অব্দি
জোহর থেকে আসর অব্দি
আসর থেকে মাগরিব অব্দি
এমনকি মাগরিব থেকে এশার ওই এক ঘন্টার ফাঁকেও কেউ না কেউ চলে গেলেন!
শেষ স্রদ্ধা হিসেবে জানাজার নামাজ
তবে,
কজনেই বা সেটা পড়তে জানি?
অথচ নামাজ টি খুবই সহজ এবং অর্থ বহ
স্টেপস গুলো দিয়ে দিলাম
সাথে দুয়ার অর্থ টিও!
স্টেপসঃ
স্টেপ ১: তাকবীর পড়ে হাত বাঁধুন
স্টেপ ২: সানা এবং সূরা ফাতিহা পড়ুন
স্টেপ ৩: আবার তাকবীর পড়ুন
স্টেপ ৪: দরূদ শরীফ পড়ুন
স্টেপ ৫: আবার তাকবীর পড়ুন
স্টেপ ৬: এবার দুআটি পড়ুন [দুয়াটি বাংলাতেও পড়তে পারেন]
স্টেপ ৭: শেষ বারের মতন তাকবীর পড়ুন
স্টেপ ৮: এবার সালাম ফিরিয়ে নিন
দুয়াঃ
“হে আল্লাহ্
আমাদের জীবিত ও মৃত,
উপস্থিত ও অুপস্থিত,
বালক ও বৃদ্ধ
পুরুষ ও স্ত্রীলোকদিগকে ক্ষমা কর
হে আল্লাহ
আমাদের মধ্যে যাহাদিগকে তুমি জীবিত রাখ ইসলামের উপর জীবিত রাখো।
আর যাদেরকে মৃত্যু বরণ করাও তাদেরকে ঈমানের সাথে মৃত দান করো.
আর
তার প্রাপ্য থেকে বঞ্চিত করিও না আর তার চলে যাওয়ায় আমাদের পথ হারাও করিও না”
উচ্চারণঃ
আল্লাহুম্মাগ’ফিরলী হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহীদীনা ওয়া গায়িবীনা, ওয়া ছগীরীনা ওয়া কাবীরীনা, ওয়া জাকারিনা ওয়া উনছানা – আল্লাহুম্মা মান আহ’ইয়া.তাহু মিননা ফা আইহি আলাল ইসলাম – ওমান তা অফ ফাইতা হু মিননা ফাতা অফ ফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহ রিম না, আজ্রাহু, ওয়ালা তুদিল্লানা বা দাহু
আরবিঃ
‎اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا, وَمَيِّتِنَا, وَشَاهِدِنَا, وَغَائِبِنَا, وَصَغِيرِنَا, وَكَبِيرِنَا, وَذَكَرِنَا, وَأُنْثَانَا, اَللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى اَلْإِسْلَامِ, وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى اَلْإِيمَانِ, اَللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ, وَلَا تُضِلَّنَا بَعْدَهُ
Share: