হজ্জ্ব ডায়রি পার্ট ৫

ফজরে বাইতুল্লাহর ছাদে পাসপোর্ট হারিয়ে আসি,
প্রথমে বুঝিনি,
ভেবেছিলাম রুম এ ফেলে এসেছি,
রুমে এসে দেখি তা নেই,
একটা ঠান্ডা স্রোত শিড়দার দিয়ে নেমে যায়!
সাথে সাথে দৌড়ে বাইতুল্লাহ যাই,
দেখি, হাজার হাজার মানুষ বের হচ্ছে,
কাউকে আর ঢুকতে দিচ্ছে না!
দুলাভাই কে জানাই
কারণ তিনি তখনো ভিতরে
বেকুল হয়ে ডেকে উঠি,
“আল্লাহ বেবস্থা করো!”
পরিস্তিতি আমার কন্ট্রোলে আর নাই,
তাই তাওয়াক্কুল করে হোটেলে ফিরি
লবিতে দেখি কাফেলার এক ভাই,
বললেন, কি অবস্থা?
অবস্থা গোপন করেই জানাই
জি ভাইয়া, আলহামদুলিল্লাহ
শুনলাম পাসপোর্ট হারিয়েছেন?
দুলাভাই কি সবাই কে জানিয়ে দিলো?
উৎকণ্ঠা গোপন না করে বললাম , জি ভাইয়া
এখন উপায়?
আল্লাহ ভরসা ভাইয়া
জিডি করা দরকার?
হেসে বললাম দেখি ভাইয়া…
ভাইয়া আস্তে করে পাসপোর্টটি বের করে হাতে দিয়ে বলেন:
“সাবধানে রাইখেন!”
আমি হতবাক!
ভাবছি:
লাখ লাখ মুসল্লির ভিড়ে উনার কাছেই কি ভাবে তাহা ধরা দিলো!
কারো কাছে হতে পারে এটি নিছক কাকলতলীও ঘটনা,
আমার কাছে এটা কিন্তু একটা স্পষ্ট মিরাকল
বাইতুল্লাহ আসার পূর্বে এমন অনেক পার্সোনাল মিরাকলের গল্প শুনে এসেছি,
আজ বুঝি আমার ঝুলিতেও একটা যোগ হলো…
আমার টেক এওয়ে…
কিছু বিষয় আছে যা আমরা কন্ট্রোল করতে পারি
আর কিছু বিষয় আছে যা আমাদের কন্ট্রোলের বাইরে
যে সব বিষয়ে আমরা কন্ট্রোল করতে পারি
যেমন ঝগড়া, অশ্লীলতা
সে গুলোর জিম্মাদার আমরা!
আর যে সব বিষয় আমাদের কন্ট্রোলের বাইরে
তার জন্য আছে তাওয়াক্কুল
তার জিম্মাদার, আল্লাহ!
পাসপোর্ট হারিয়ে যতটা না পেরেশান হয়েছি
তার থেকেও বেশী পেরেশান আছি এই ভেবে যে,
কত দ্রুততার সাথেই না এখানে দুআ কবুল হয়ে থাকে!
আল্লাহু আকবার!
Share: