হজ্জ্ব ডায়রি পার্ট ৯
৯ জিলহজ ১৪৪৩: হজের দ্বিতীয় দিন
লোকেশন: আরাফাহ
হজ মানেই আরাফা, আরাফা মানেই হজ
এই দিনেই রাসূল ইকোয়ালিটির উপর সর্ব কালের সেই শ্রেষ্ট ভাষণ টি দিয়েছিলেন:
“সবাই আদম আর হাওয়া থেকে এসেছি
কোনো আরব, নন আরব থেকে বড় নয়
কোনো নন আরব, আরব থেকে বোরো নয়
কোনো সাদা কালো থেকে বড় নয়
আবার কোনো কালো, সাদা থেকে বড় নয়
পুরুষের যেমন নারীর উপর অধিকার আছে
নারীরো পুরুষদের উপর অধিকার আছে”
এই দিনেই সূরা মায়েদের সেই বিখ্যাত আয়াত টি নাজিল হয় যার বিষয়ে ইহুদিরা এসে আফসোস করেছিল
এই আয়াতটি যদি স্রষ্টা তাদের উপর নাজিল করতেন, তাহলের তারা নাজিলের দিনটিকে ঈদের দিন হিসেবে পালন করতো!
“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিআমাত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে কবূল করে নিলাম”
আজ দুআ কবুল আর নাজাতের দিন
বলা হয়
এই দিনে আল্লাহ যেই পরিমান গুন্নাহ মাফ করে থাকেন তা আর অন্য কোনো দিন করেন না,
শয়তান দুঃখে চুল ছিড়তে থাকে!!!
আজ তাই দুআ একটাই:
“হে আমার রব , পরিচিত-অপরিচিত, জীবিত-মৃত উপস্থিত-অনুপস্থিত বড়-ছোট সকলকে তুমি ক্ষমা করে দাও”!

Leave a Comment