ইপুএর প্যাপিরাস
১৯ শতাব্দীর শুরুতে আবিষ্কৃত হয় আরেক বিস্ময়কর প্যাপিরাস
নাম “ইপুএর প্যাপিরাস”
বর্তমানে এটি নরওয়ের লেইডেন মিউজিয়ামে রক্ষিত আছে
কেন বিস্ময়কর বলছি?
কারণ প্যাপিরাসটি প্রাচীন মিশরে কিছু মহামারীর ইভেন্টের বর্ণনা দেয় যা কোরান আর বাইবেলের সাথে হুবুহু মিলে যায়.
প্যাপিরাসটি জনাব ইপুএর নামক এক বেক্তি, চিঠি আকারে কাউকে বর্ণনা করতে গিয়ে সে সময়কার এই অস্বাভাবিক ঘটনাগুলো তুলে ধরেন:
বর্ণনার কিছু নমুনা অনেক টা এরকম:
১. মহামারী সারা দেশে ছেয়ে গিয়েছে, চারিদিক রক্তাক্ত
২. পুরো নদী এখন রক্তের হয়ে গিয়েছে
৩. নিম্ন মিশর কান্না করছে, দুপাশের শস্য সব নষ্ট হয়ে গিয়েছে [বন্যায়][পঙ্গপালে]
৪. ঘরে ঘরে ভাই ভাইএর মৃতদেহ জমিনে শোয়াচ্ছে
অনুবাদটি যেন সূরা আরাফের ১৩৩ আয়াত এর সম্মুখ প্রতিফলন
যেখানে স্রষ্টা বলছেন
“আমি তাদের বিরুদ্ধে বিস্তারিত নিদর্শনাবলী হিসাবে পাঠালাম বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত।
তার পরেও তারা অহঙ্কার করল। আর তারা ছিল এক অপরাধী জাতি”
পুরো অনুবাদ পড়লে তো মনে হবে যেন বাইবেলের বুক অফ এক্সওডাস পড়ছেন অথবা মারেফুল কোরানে যদি এই আয়াতের তাফসীর পড়েন দেখবেন কি অদ্ভুত মিল!
আবারো বলছি, কেন বিস্ময়কর?
অনেককে পেয়েছি, যারা প্রাচীন ঐশিক ঘটনা বা গল্প গুলোকে নিছক ভিত্তিহীন কল্পকাহিনী বলে উড়িয়ে দেয়
বলে যে, এর কোনো হিস্টরিকাল ফেক্ট নেই, নথি নেই, ডাটা নেই, মুসা বা ঈসা বলে কেউ ছিল না!
তাদের জন্য, “ইপুএর প্যাপিরাস” টি যেন এক ঠাঁটানো চপেটাঘাত!

Leave a Comment