ট্রুথ এন্ড রিকন্সিলিয়েশন ডে
ব্রিটিশরা শুধু ভারত উপমহাদেশেই লুট নিপীড়ন চালায়নি
চালিয়েছিল পুরো বিশ্বজুড়ে
তারই এক নিদর্শন পেলাম আজ ব্রিটিশ কলম্বিয়ায়
তারা এসে ১৮৭৬ সালে ইন্ডিয়ান অ্যাক্ট নামক একটা রুল জারি করে
সেখানে বলা হয়
নেটিভ ইনডেজিনাস দেড় বাচ্চাদের বাধ্যতামূলকভাবে একটা স্পেশাল বোর্ডিং স্কুলে যেতে হবে
মূল পার্টনার হলো ক্যাথলিক চার্চ
চার্চের নির্দেশে বিভিন্ন লোকাল চার্চ গুলো পার্টনারশিপে এই বোর্ডিং এর দায়িত্ব গ্রহণ করে
স্কুলের নাম রাখা হয়
“কানাডিয়ান ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল”
শিক্ষা নয়, মূল অ্যাজেন্ডা ছিল ভিন্ন
নেটিভ ইনডেজিনাসদের পরিচয় ছিনিয়ে নেয়া
তাদের ধর্ম, তাদের কালচার এমনকি তাদের তাদের মুখের ভাষাও
মূল অ্যাজেন্ডা যতটা না ভয়ংকর
তার থেকে বেশি ভয়ংকর ছিল বোর্ডিং স্কুলগুলোর ম্যানেজমেন্ট
স্কুল গুলো যেন ছিল এক একটা নরকশালা
চলতো লোমহর্ষক নিপীড়ন
থাকতো অনাদর অযত্ন এবং অবহেলা
শুধু তাই না
চলতো ভার্বাল অ্যাবিউজ এবং সেক্সয়াল অ্যাবিউজ
ফলে,
ধীরে ধীরে একে একে সব শিশু অসুস্থ হতে থাকে
মারা যেতে থাকে অগণিত শিশু
যার কোনো প্রপার রেকর্ড আজ অবধি কোনো খাতা কলমে নেই
[কিছু দিন পূর্বেও এদের ২১৫ তা শিশুর এক গণ কবর খুঁজে পাওয়া যায়]
৮০ থেকে ৯০ এর ধমকে আস্তে আস্তে ভিকটিম এবং তাদের আওলাদরা এটা নিয়ে মুখ খুলতে থাকে
শুরু হয় আয়ার্নেস ক্যাম্পেইন যে
“যা হয়েছে ঠিক হয়নি”
এই কেম্পাইন খুব শীঘ্রই বেশ সারা ফেলে
সগ্স্লিস্ট চার্চ একে একে সেই নৃহংসতা রিকোগনাইস করে ক্ষমা চেয়ে চিঠি ইস্যু করে
আস্তে আস্তে বিভিন্ন স্টেট এটাকে রেকগনাইস করা স্টার্ট করে
ফাইনালি ২০০৮ সালের দিকে একটা একটা কমিশন গঠন করা হয় যার নাম
ট্রউথ এবং রিকন্সিলিয়েশন অফ কানাডা সংক্ষেপে TRC
রুমানার কাছে জানতে পারি এই ক্যাম্পেইন এতটাই শক্তিশালী যে
এখন তাদের প্রতিটা কোর্সের শুরুতে
এই বিষয়ে একটা ব্রিফ লেকচার দিয়ে শুরু করা হয় যে
“যা হয়েছে ঠিক হয় নি”
প্রতিটা জব ইন্টারভিউ এর আগে
এই বিষয়ে স্মরণ করা হয় যে
‘”যা হয়েছে ঠিক হয় নি’
সেপ্টেম্বর ৩০ ছিল সেই, ট্রুথ এন্ড রিকন্সিলিয়েশন ডে
এখন তাদের ন্যাশনাল হলিডে
দিনটিকে অরেঞ্জ কালার পরে স্মরণ করা হয়
অরেঞ্জের ইম্পেক্ট কিছুটা আমার হৃদয়েও গেথেছে
কারণ
আমাদের সাথেও তো এমনটা হয়েছিল
আমাদেরও ভাষা কেড়ে নিতে চেয়েছিলো
আমাদের উপরেও নৃহংস হত্যা চালান হয়েছিল
হত্যা করা হয়েছিল বুদ্দ্বিজীবি
হত্যা করা হয়েছিল শিশুদেরও
আমাদের বেলায়ও
“যা হয়েছে, ঠিক হয় নি”
তাই ভাবি
এতো বছর পরেও কি আমরা ডিজার্ভ করি না তাদের কাছ থেকে
একটা ক্ষমা
কিংবা
একটা ফর্মাল রিকগনিশন?

Leave a Comment