রোমান সম্রাজ্যে ক্রাউড কন্ট্রোলের জন্য কি করা হতো জানেন?

থাক না ভাই
মানা করিয়েন না
সারাদিন এত ঝক্কি ঝামেলায় থাকি যে
কে মারা গেলো কিংবা কিসে দাম বাড়লো
এই বিষয় গুলো নিয়ে ভাবতে আর ভালো লাগে না
আর এগুলো নিয়ে কথা বললেই কি চেঞ্জ আসবে?
বলেন?
তাই তো এই সস্তা বিনোদন আর ঝগড়ার ঝাটি নিয়ে সময় টা পার করে দেই
বললাম
ভাইজান!
রোমান সম্রাজ্যে ক্রাউড কন্ট্রোলের জন্য কি করা হতো জানেন?
কি করা হতো?
এরিনা আর থিয়েটার এরেঞ্জ করা হতো
কেন?
বিনোদনের আর ফাইটিং দেখিয়ে আম জনতাকে অসমতা অনৈতিকতা ও দ্রব্য মূল্য ইস্যু থেকে ভুলিয়ে রাখা হত!
আজ রোমানরা নেই তবে তাদের স্ট্রেটেজী ঠিকই রয়ে গেছে!
ভাইজানের কথাটা ভালো লাগে নাই
মুখ ভেংচি দিয়ে চলে গেলেন!
Share: