“এখানেও ডাকে সারা দেন!”
বিসির [ব্রিটিশ কলম্বিয়ার] একটা বিরক্তিকর বিষয় হলো
অপ্রতুল মসজিদ
নিকটতম মসজিদে যেতে হলেও
প্রথমে হাটতে হয় ১০ মিনিট
তারপর বাস এর জন্য অপেক্ষা আরো ১০ মিনিট
বাসে উঠে ১০ স্টেশন
তারপর গিয়ে সোনার মসজিদ
তাও দেখা যাবে হয়তো কোনো এক বিল্ডিঙের বেসমেন্টে!
অর্থাৎ এক ওয়াক্তে নামাজ ধরতে গেলেই দুই ঘন্টা শেষ!
তাই কোথাও বের হলে কোনো মসজিদ চোখে পড়লেই অন্তর টা লাফিয়ে উঠে
গতকাল মার্কেটে গেলাম গ্রোসারিস কিনতে
কিনতে কিনতে জোহর ওয়াক্ত
ভিতর ভিতর আশংকা
ওয়াক্ত না চলে যায়
নেয়ার বাই মসজিদ দিয়ে মেপে সার্চ দিলাম
দেখি ১০ মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই আছে একটা
দৌড় দিলাম
কাছে গিয়ে দেখি মসজিদ নাই
অনেক্ষন চরকির মত ঘুরলাম
মসজিদ আর খুঁজে পাই না
একটা পর্যায়ে ডিস্ট্রেসড হয়ে রাস্তায় বসে দুআ করলাম
বললাম
ইয়া রব!
তুমি বলসো আমি এক কদম আসলে তুমি তিন কদম আসবা
আমি তো মেলা কদম আসলাম
তুমি কই?
দুআ শেষে করতে পারি নাই
আফ্রিকান এক ভাই এসে বললেন
মুসল্লি?
মাথা ঝাকালাম
কাম উইথ মি
বেসমেন্টে ছোট্ট একটা মসজিদ,
বুঝার কোনো উপায়ই নাই,
পাসওয়ার্ড পিন প্রেস করে দরজা খুলে দিলেন
বুঝলাম তিনি হয়তো ইমাম নয়তো মুয়াজ্জেম
আবেগ সামলে কোনো রকমে বললাম
জাজাকাল্লাহ ব্রো
তখনো ভিতরে ঝড় চলছে
স্বস্তি!
“যাক! অচেনা এই রঙিন শহরে আমার রব একা ছেড়ে দেন নি!”
“কাছেই আছেন”
“এখানেও ডাকে সারা দেন!”

Leave a Comment