আদর্শ

আমাদের দ্বীনের মূল ভিত্তি হচ্ছে আদর্শ.

পুরো কোরান জুড়ে এই আদর্শ গুলো বার বার প্রেসেন্ট করা হয়েছে

ধর্ম বর্ণ নির্বিশেষে সকলই এই আদর্শ গুলোকে সমীহ করে, কারণ তারা ন্যাচারাল এবং তারা টাইমলেস

কিছু আদর্শের উদাহরণ হলো সততা, কৃতজ্ঞতা, নিরপেক্ষতা, বিশ্বস্ততা, মনুষত্ব ইত্যাদি

সমাজ ও জীবন বেবস্থার জন্য মানুষের মাঝে কোন কোন আদর্শ / গুণাবলীর প্রয়োজন এবং কোন গুণাবলী অর্জন করতে হবে বা বর্জন করতে হবে তা তিনি খুব চমৎকার ভাবে একটা ফর্মুলার মতো করে প্রেসেন্ট করেছেন

ফর্মুলাটা হলো তিনটি বাককাংশ

১. লা আল্লাকুম

২. ইউহিব্বু এবং

৩ মা’ য়া

যখনি তিনি একটা করণীয় অথবা বর্জনীয় ইন্সট্রাকশন দিয়েছেন তার ঠিক পরপরই উপরুক্ত একটা বাককাংশ এর সাথে একটা অদর্শ দিয়ে আয়াতটি পূর্ণ করেছেন

যেমন

তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, “লা আল্লাকুম তাত্তাকুন” যাতে তোমরা সজাগ-সচেতন হয়ে উঠতে পারো

অথবা

তোমরা ন্যায় এর সাথে মীমাংসা করে দিবে এবং ইনছাফ করবে। “ইন্নাল্লাহা ইউহিব্বু মুকসিটিন” নিশ্চয় আল্লাহ ইনছাফকারীদেরকে ভালোবাসেন

অথবা

তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হইও না, তোমরা ধৈর্য্যধারণ কর “ইন্নাল্লাহা মায়া সাবিরিন” নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথেই আছেন

আদর্শ গুলো রেফারেন্স সহ তুলে ধরার চেষ্টা করলাম

কিছু কিছু ট্রান্সলেশন বেশ ঝামেলার, যার সঠিক শব্দ বাংলায় খুঁজে পাওয়া কঠিন, সে ক্ষেত্রে ভাব প্রকাশের জন্য ইংরাজীর সহায়তা নিলাম, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

বড় কাজ, কারো চোখে ভুল ধরা পড়লে সাথে সাথে ইনবক্স করবেন প্লিজ

তাশকুরুন

লা আল্লাকুম তাশকুরুন

যাতে তোমরা থ্যাংকফুল হও

2:52, 2:56, 2:185, 3:123, 5:6, 5:89, 8:26, 16:14, 16:78, 22:36, 28:73, 30:46, 35:12, 45:12

তুফলিহুন

লা আল্লাকুম তুফলিহুন

যাতে তোমরা সফলতা পেতে পারো

2:189, 3:130, 3:200, 5:35, 5:90, 5:100, 7:69, 8:45, 22:77, 24:31, 62:10

তাত্তাকুন

লা আল্লাকুম তাত্তাকুন

যাতে তোমরা মাইন্ডফুল হয়ে উঠতে পারো

2:21, 2:63, 2:179, 2:183, 2:219, 2:266, 6:153, 7:171

তাকিলুন

লা আল্লাকুম তাকিলুন

যাতে তোমরা মাথা খাটাতে পারো

2:73, 2:242, 6:151, 12:2, 24:61, 40:67, 43:3, 57:17

তুরহামুন

লা আল্লাকুম তুরহামুন

যাতে তোমরা দয়া প্রাপ্ত হতে পারো

3:132, 6:155, 7:63, 7:204, 24:56, 27:46, 36:45, 49:10

মুত্তাকিন

ইন্নাল্লাহা মায়া মুত্তাকিন

নিশ্চয় আল্লাহ মাইন্ডফুলদের সাথেই আছেন

2:194, 9:36, 9:123

ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন

নিশ্চয় আল্লাহ মাইন্ডফুলদের ভালোবাসেন

9:4, 9:7

আল্লাহু ইউহিব্বু মুত্তাকিন

আল্লাহ মাইন্ডফুলদের ভালোবাসেন

3:76

তাহতাদুন

লা আল্লাকুম তাহতাদুন

যাতে তোমরা সঠিক পথ খুঁজে পেতে পারো

2:53, 2:150, 3:103, 7:158, 16:15, 43:10

তাজাককারুন

লা আল্লাকুম তাজাককারুন

যাতে তোমরা স্মরণ করতে পারো

6:152, 7:57, 16:90, 24:1, 24:27, 51:49

সবিরিন

ইন্নাল্লাহা মায়া সবিরিন

নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন

2:153, 8:46, 16:128

আল্লাহু মায়া সবিরিন

আল্লাহ সবরকারীদের সাথেই আছেন

2:249, 8:66

আল্লাহু ইউহিব্বু সবিরিন

আল্লাহ সবরকারীদের ভালোবাসেন

3:146

মুফসিদিন

আল্লাহু লা ইউহিব্বু মুফসিদিন

আল্লাহ দাঙ্গাকারীদের ভালোবাসেন না

5:64, 57:23

ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন

নিশ্চই আল্লাহ দাঙ্গাকারীদের ভালোবাসেন না

28:77

আল্লাহু লা ইউহিব্বু ফাসাদ

আল্লাহ দাঙ্গা ভালোবাসেন না

2:205

মুহসিনিন

আল্লাহু ইউহিব্বু মুহসিনিন

আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন

3:134, 3:148

আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন

আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন

5:93

জলিমিন

আল্লাহু লা ইউহিব্বু জলিমিন

আল্লাহ জুলুমকারীদের ভালোবাসেন না

3:57

ওআল্লাহু লা ইউহিব্বু জলিমিন

আল্লাহ জুলুমকারীদের ভালোবাসেন না

3:140

ইন্নাহু লা ইউহিব্বু জলিমিন

নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে ভালবাসেন না

42:40

কাফিরিন

আল্লাহু লা ইউহিব্বু কাফারিন আসিম

আল্লাহ পাপী অবিশ্বাসীদের ভালোবাসেন না

2:276

ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন

নিশ্চয় তিনি অবিশ্বাসীদের ভালবাসেন না

30:45

আল্লাহু লা ইউহিব্বু কাফিরিন

আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না

3:32

মুতাদিন

আল্লাহু লা ইয়ুহিব্বু মুতাদিন

আল্লাহ আইন ভঙ্গকারীদের ভালোবাসেন না

2:190

লা ইউহিব্বুল মুতাদিন

তিনি সীমা আইন ভঙ্গকারীদের ভালোবাসেন না

7:55

ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুতাদিন

নিশ্চয় আল্লাহ আইন ভঙ্গকারীদের ভালোবাসেন না

5:87

মুকসিতিন

ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন

নিশ্চয় আল্লাহ ইনছাফকারীদেরকে ভালোবাসেন

5:42, 49:9, 60:8

খাউয়ানা

ইন্নাল্লাহা লা ইউহিব্বু খাওঅওানিন কাফুর

নিশ্চিই আল্লাহ কোন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে ভালোবাসেন না

22:38

ইন্নাল্লাহা লা ইউহিব্বু খাউয়ানা আসিম

নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতক পাপীকে ভালোবাসেন না

4:107

মুতাতোহহিরিন

ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহারিন

আর আল্লাহ পরিচ্ছন্ন লোকদের ভালবাসেন

9:108

ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতোহহিরিন

নিশ্চয়ই আল্লাহ পরিচ্ছন্ন বেক্তিকে ভালোবাসেন

2:222

মুস্রিফিন

লা ইউহিব্বুল মুস্রিফিন

তিনি অপব্যয়ীদেরকে ভালোবাসেন না

7:31

ইন্নাহু লা ইউহিব্বুল মুস্রিফিন

নিশ্চয় তিনি অপব্যয়ীদেরকে ভালোবাসেন না

6:141

মুখতালান ফাখুরান

ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফাখুর

নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে ভালবাসেন না

31:18

ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফাখুরান

নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে ভালবাসেন না

4:36

মুহসিনীন

ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনীন

নিশ্চই আল্লাহ অনুগ্রকারীদের ভালোবাসেন

2:195, 5:13

ফারিহিন

ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন

নিশ্চিই আল্লাহ দাম্ভিকদেরকে ভালবাসেন না

28:76

মুস্তাকবিরিন

ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন

নিশ্চিই তিনি অহংকারীদের ভালোবাসেন না

16:23

তাওয়াবিন

ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন

নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন

2:222

মুতাওক্কালীন

ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওক্কালীন

নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুল কারীদের ভালবাসেন

3:159

তুকিনুন

লা আল্লাকুম তুকিনুন

যাতে তোমরা নিশ্চিত একিন বিশ্বাস আনো

13:2

খ ইনিন

ইন্নাল্লাহু লা ইউহিব্বুল খ ইনিন

নিশ্চয়ই আল্লাহ ধোকাবাজ, প্রতারককে ভালোবাসেন না

8:58

তুসলিমুন

লা আল্লাকুম তুসলিমুন

যাতে তোমরা আত্নসমর্পণ কর

16:81

Share: