আমার জন্য আল্লাহই যথেষ্ট
জীবনে ঝামেলা থাকবেই
এটাই প্রকৃতির নিয়ম
আর এই বাস্তবতার তিক্ত স্বাদ পেলাম ২০১৬-২০১৭ সালে, হারে হারে
মা চলে গেলেন
এক্সট্রা ইনকাম বন্ধ হয়ে গেলো
নতুন আবরার কে নিয়ে হিমশিম খাচ্ছি
যতই গুছাচ্ছি
সমস্যা তার থেকেও বড় আকারে নতুন ঢেউ এর মতো এসে হাজির
উদ্ধার পাওয়ার উপায় খুঁজতে থাকলাম
পেয়ে গেলাম আর এক মিরাকেল মন্ত্রের
এক অলৌকিক শক্তি
এক নতুন সার্ফ বোর্ড
ঢেউ কিন্তু থেমে নেই
পার্থক্য হলো
এখন আর আগের মতো ঢেউ এ হাবুডুবু খাই না
বরং সেই ঢেউ এ চড়ে সার্ফিং এনজয় করি
মন্ত্রটা বেশ পাওয়ারফুল, এটা আপনার মাইন্ডসেট অল্টার করে দেয়
জানা মোতে একমাত্র মন্ত্র যার বিষয়ে রাসূলুল্লাহ বলেছেন
কেউ যদি এটা সকালে সন্ধ্যায় পড়তে থাকে, বুঝে পুড়ুক বা না বুঝে পড়ুক, তার সব পেরেশানি দূর হয়ে যাবে [1]
কিন্তু এই মন্ত্রে ফল পেতে হলে একটু কষ্ট করতে হবে
জাস্ট একবার পড়ে ফু দিলেন বাস হয়ে গেলো? তা হবে না
দিন রাত প্রাকটিস করতে হবে, রিপিট করতে হবে
সাইকোলজিস্টরা বলেন
যদি কোনো জিনিস বার বার রিপিট করেন তাহলে তা বিলিভ এ টার্ন করে
আর আপনার বিলিভই আপনাকে ড্রাইভ করে
একই কথা কোরানও বলা আছে
“ওয়া জাক্কির ফা ইন্না জিকরাতান ফা উ আল মুমিনীন” [১]
মানে
“বারবার মনে করিয়ে দিন, নিশ্চই বার বার মনে করানোতে বিশ্বাসীদের জন্য সুফলতা আছে”
মন্ত্রটা যেন ডিএনএ তে গেথে যায় তার জন্য একটা সিস্টেম দাঁড় করিয়েছি
সিস্টেম টা হলো:
যেসব ডিভাইস বা লোকেশনে এক্সেস করা হয় সেখানে মন্ত্রটার প্রেসেন্স রাখার চেষ্টা করেছি
যেমন
ল্যাপটপের স্ক্রিন সেভার হিসাবে মন্ত্রটা সেভ করে নিয়েছি
মোবাইলে রিমাইন্ডার সেট করেছি
চোখে পড়ার জন্য আয়নায় এবং বোর্ডে লিখে নিয়েছি
এবং বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড হিসেবে সেট করে নিয়েছি
কিছুদিনের মদ্ধেই চেঞ্জ টা চোখে পড়ার মতো হলো
এক্সট্রা ইনকাম স্টার্ট হলো, সমসসা গুলো অদ্ভুত ভাবে কেটে গেলো
এনার্জি লেভেল ধাম করে বেড়ে গেলো আর সব থেকে বড় পাওয়া
ইন্টারনাল পিস্ এনজয় করা স্টার্ট করলাম…
মন্ত্রটা হলো:
“আমার জন্য আল্লাহই যথেষ্ট”
অথবা
“হাসবি আল্লাহ”
ট্রাই করে দেখতে পারেন
আসলেই এটা আপনার মাইন্ডসেট শিফট করে দেয়
“আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহ…”
[১] Sunan Abi Dawud 5081 [২] কোরান ৫১:৫৫ [3] পুরো মন্ত্রটা হলো:হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হু ওয়া রাব্বিল আরশীল আজিম
আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই উনার উপরই ভরসা ক Iরি আর তিনিই আরশের রব যিনি অত্যন্ত ক্ষমতাশীল

Leave a Comment