সফলতার রেসিপি

প্রত্যেকেরই কিছু চাওয়া পাওয়া আছে, কারো এই চাই তো কারো ওই চাই

এই শত চাওয়া পাওয়ার ভিড়ে কিছু চাওয়া পাওয়ার কিন্তু বেশ কমন

অর্থ, বিত্ত, সফলতা, সম্মান, ভালোবাসা বা জ্ঞান কার না চাই

তাইতো বোধহয় ট্যাড্ টক্, মোটিভেশনাল ভিডিও অথবা এমাজনের সেলফহেল্প বুক জোনার আজ এক রমরমা বেবসা

এই চাওয়া পাওয়া কিন্তু শুধু বিংশ শতাব্দী থেকে শুরু এমনটা নয়, হাজার বছর ধরেই এটা বিদ্যমান

চোদ্দোশো বছর আগে এমনই এক চাওয়া পাওয়ার বাসনা নিয়ে এক বেদুইন যুবক রাসূলুল্লাহর কাছে এসে হাজির

রাসূলও তার চাওয়া পাওয়ার জিজ্ঞাসা বেশ সানন্দের সাথে বাতলে দেন

চমৎকার সেই কোনভার্সেশনটি কিছুদিন পূর্বে আমাদের ১৪ নম্বর সেক্টরে মসজিদের খতিব সাহেব জুম্মায় বয়ান করেন, তারপর থেকে এর অরিজিনাল সোর্সটি খুঁজতে থাকি

আজ পেয়ে গেলাম, তাই তড়িঘড়ি করে অনুবাদ করে শেয়ার করলাম:

..

একদিন এক বেদুইন রাসূলুল্লাহর কাছে এসে বললেন,

ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আমার বেশ কিছু প্রশ্ন ছিল

রাসূল বললেন,

তুমি তোমার যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারো…..

বেদুইন: কি আমি করে সব থেকে জ্ঞানী হতে পারবো?

রাসূল: সর্ব অবস্থায় আল্লাহ সম্পর্কে সজাগ ও সচেতন থাকো [তাকওয়া], তাহলে তুমি সব থেকে জ্ঞানী হয়ে উঠতে পারবে

বেদুইন: কি করে আমি সব থেকে ধনী হতে পারবো?

রাসূল: তোমার কাছে যা আছে তা নিয়েই সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকো, তাহলে তুমি সব থেকে ধনী হয়ে উঠবে

বেদুইন: কি করে আমি সব থেকে নেয়পরায়ণ হতে পারবো?

রাসূল: নিজের জন্য যা আশা করো, অন্যের জন্যও তাই আশা করো, তাহলে তুমি নেয়পরায়ণ হয়ে উঠবে

বেদুইন: কি করে আমি সব থেকে ভালো হতে পারবো?

রাসূল: অন্যের জন্য ভালো করতে থাকো, তাহলে তুমি সবার থেকে ভালো হয়ে উঠবে

বেদুইন: কি করে আমি আমার প্রভুর কাছ থেকে বেশি বেশি উপকার পেতে পারবো?

রাসূল: বেশি বেশি করে তোমার প্রভুর প্রশংসা করতে থাকো তাহলে তার থেকে সবসময় বেশি বেশি উপকার পেতে থাকবে

বেদুইন: কি করে আমি আমার বিশ্বাসে পূর্ণতা আন্তে পারব?

রাসূল: তোমার আচার বেবহার ভালো করে ফেলো তাহলে তুমি তোমার বিশ্বাসে পূর্ণতা আন্তে পারবে

বেদুইন: কি করে আমি মুহসিনিন [যে এহসান করে] হতে পারব

রাসূল: এমন ভাবে তোমার রবের উপাসনা করতে থাকো যেন তুমি তাঁকে দেখছো, আর যদি তা না পারো তাহলে এমন ভাবে জেনে করো যেন তিনি তোমায় দেখছেন, তাহলে তুমি মুহসিনিন দেড় মদ্ধে অন্তর্গত হয়ে যেতে পারবে

বেদুইন: কি করে আমি আমার রবের অনুগত হতে পারব?

রাসূল: তোমার রবের ফরজ আদেশ গুলো পালন করো, তাহলে তুমি তার অনুগত হতে পারবে

বেদুইন: কি করে আমি নিষ্পাপ হয়ে আমার রবের সামনে দেখা দিতে পারবো?

রাসূল: সহবাসের পরপরই গোসল সেরে নাও, তাহলে বিচার দিবসে তোমার রবের সাথে নিষ্পাপ হয়ে দেখা দিতে পারবে

বেদুইন: বিচার দিবসে কি করে আমি আলোর মাঝে থাকতে পারবো?

রাসূল: অন্যের ক্ষতি সাধন করো না, তাহলে তুমি বিচার দিবসে আলোর মাঝে থাকতে পারবে

বেদুইন: কি ভাবে আমি আমার রবের করুনা/ দয়া [রহম] পেতে পারবো?

রাসূল: নিজের এবং অন্নান্ন সৃষ্টিকুলের উপর করুনা/ দয়া করো, তাহলে তুমি তোমার রবের করুনা/ দয়া পেতে পারবে

বেদুইন: কি করে আমি আমার পাপ কমাতে পারবো?

রাসূল: তোমার রবের কাছ থেকে বেশি বেশি ক্ষমা চাইতে থাকো, তাহলে তোমার পাপ কমাতে পারবে

বেদুইন: কি করে আমি সবার থেকে সম্মানিত হতে পারবো?

রাসূল: কারো কাছে গিয়ে তোমার রবের বিষয়ে নালিশ করো না, তাহলে তুমি সবথেকে সম্মানিত বেক্তি হতে পারবে

বেদুইন: কি করে আমি সব থেকে ক্ষমতাধর হয়ে উঠতে পারবো?

রাসূল: তোমার রবের উপরই ভরসা করো, তাহলে তুমি ক্ষমতাধর হয়ে উঠতে পারবে

বেদুইন: কি করে আমি বেহিসাব রিজিক পেতে পারবো?

রাসূল: সর্ব অবস্থায় পরিষ্কার পরিছন্ন থাকো, তাহলে তুমি বেহিসাব রিজিক পেতে থাকবে

বেদুইন: কি করে আমি আল্লাহ ও তাঁর রসূলের ভালোবাসা পেতে পারবো?

রাসূল: আল্লাহ ও তাঁর রসূল যা ভালোবাসেন তা ভালোবাস, এবং তাঁরা যা ঘৃণা করেন তা ঘৃণা করো, তাহলে তাদের ভালোবাসা পেয়ে যাবে

বেদুইন: কি করে আমি বিচার দিবসে আল্লাহর ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে পারবো

রাসূল: কারো উপর ক্রোধান্বিত হবে না, তাহলে তুমি বিচার দিবসে তোমার প্রভুর ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে পারবে

বেদুইন: কি করে আমি আমার দুআ কবুল করাতে পারবো?

রাসূল: নিষিদ্ধ কাজ গুলো থেকে বিরত থাকো, তাহলে তোমার দুআ কবুল হতে থাকবে

বেদুইন: আমি কি করতে পারি যাতে আল্লাহ বিচার দিবসে আমার গুনাহ সমূহ অন্যদের সামনে প্রকাশ করবেন না?

রাসূল: অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করো, বিচার দিবসে আর কারো সামনে তোমাকে আর প্রকাশ করা হবে না

বেদুইন: কি করলে বিচার দিবসে আল্লাহ আমার দোষ ত্রূটি লুকিয়ে রাখবেন?

রাসূল: তুমি অন্যের দোষ ত্রূটি লুকিয়ে রাখো, বিচার দিবসেও তোমার দোষ ত্রূটি লুকিয়ে রাখা হবে

বেদুইন: কোন জিনিস আমায় পাপ থেকে বিরত রাখবে?

রাসূল: তোমার চোখের জল, নম্রতা এবং অসুস্থতা

বেদুইন: কোন জিনিস আল্লাহর চোখে সবথেকে উত্তম?

রাসূল: নম্রতা, বিনয়তা এবং ধৈর্যশীলতা

বেদুইন: আর কোন জিনিস আল্লাহর চোখে সবথেকে অপ্রিয়?

রাসূল: বদ মেজাজি এবং কার্পণ্যতা

বেদুইন: কোন জিনিস দুনিয়া এবং আখিরাতে আমার প্রভুর ক্রোধকে বাড়িয়ে দেয়?

রাসূল: আত্মীয় থেকে অনুদান এবং উদারতা সরিয়ে নেয়া

বেদুইন: আর কোন কোন জিনিস বিচার দিবসে আগুনকে নিভিয়ে ফেলবে?

রাসূল: দুর্ভাগ্য ও দুর্দশায় ধৈর্য ধারণ করা

.

.

.

উপরুক্ত হাদীসটির মতো এতো সুন্দর বেপতিময় ও তাৎপর্যপূর্ণ হাদিস আজ অব্দি আমার চোখে পরেনি। প্রতিটি ইনস্ট্রাশনই চমৎকার, নেচারাল এবং ইনসাইটফুল

ভালো কিছুর মদ্ধে বাধা আসবেই

তাইতো খালিদ বিন ওলীদের রেওয়ায়েতকৃতি এই হাদীসটি প্রক্ষাত হাদিস সংকলনের বই কান্জ আল উম্মাল এর ১৬ অনুচ্ছেদের 44154 এ পাওয়া সত্ত্বেও দুর্বল ইসনাদ এর নামে বানোয়াট বলে অনেকেই দাবিয়ে রেখেছে

সহি সিত্তায় না থাকলেও জোর দিয়ে বলতে পারি উপরুক্ত ২৫ টি প্রশ্নের উত্তরই কোনো না কোনো ভাবে বিভিন্ন রেওয়াতে বিচ্ছিন্ন ভাবে পেয়েছি

আমি উপরুক্ত ইন্সট্রাকশন গুলো ফলো করে ইনস্ট্যান্ট উপকার পাচ্ছি

আশা করি আপনারও পাবেন….

Share: