প্রত্যেকের শুভাকাঙ্খী হব!
বাইক কিনতে গিয়ে একটা মজার ঘটনা ঘটলো
বাসায় এসে দেখি সেলসম্যান ১ লাখের জায়গায় ভুলে একটা শূন্য কম দিয়ে ১০ হাজার টাকা কেটে রেখেছেন
কি করা যায়?
সাথে সাথে সাহাবা জারির (রা:) এর ঘটনা মনে পরে গেলো
একদা তিনি ঘোড়া কিনবেন বলে তার চাকরকে বাজারে পাঠালেন [তখন বাইক ছিল না]
চাকর চমৎকার একটা ঘোড়া মাত্র ৩০০ দিরহামে নিয়ে আসলেন
-“ঘোড়ার দাম তো এটা না!”
“যাও ঘোড়ার মালিক কে নিয়ে আসো!”
বলে চাকর ফেরত পাঠালেন
মালিক আসতেই
“আপনার ঘোড়ার দাম তো আরো বেশি, এই নেন ৪০০ দিরহাম!
কিছুক্ষন ঘুরে ফিরে আবার ঘোড়াটা দেখলেন,
“নাহ! এটার দাম মিনিমাম ৫০০, এই নেন ৫০০”
এই করতে করতে ৬০০, ৭০০ পরে ৮০০তে গীয়ে ঠেকলেন!
চাকর ও মালিক দু জনেরই
“চোখ ছানাবড়া!
এটা কেন করলেন?
সরল উত্তর:
আমি রাসূলকে প্রমিস করেছি,
“প্রত্যেকের শুভাকাঙ্খী হব”!
গতকালকে দোকানে গিয়ে বাকি টাকাটা দিয়ে আসলাম
সেলস পার্সনেরও
“চোখ ছানাবড়া”!
ভাবছে এটা কি হইলো!
আসলে আমি অতিরঞ্জিত কিছু করিনি
খুব স্বাভাবিক একটা ট্রান্সেকশন ছিল.
এমনটাই হওয়া উচিত!
কারণ এটাই একটা মুসলিমের স্ট্যান্ডার্ড!
“কারো ক্ষতি তো করাই যাবে না, বরং শুভাকাঙ্খী হতে হবে, সবার”!

Leave a Comment