সীরাতের গুরুত্ব !
অনেকেই জিজ্ঞেস করেন
ইসলামিক নলেজ বা এর আন্ডারস্টেন্ডিং কিভাবে গ্রো করব?
আমার উত্তর একটাই
কোরান বা হাদিস পড়ার আগে নয়তো পাশাপাশি
“সিরাহ পড়ুন”
বেশি বেশি “সিরাহ পড়ুন”
অর্থাৎ নবীর জীবনী পড়ুন.
কারণ খেয়াল করে দেখুন,
সাহাবারা কিভাবে সাহাবা হয়েছিলেন?
তাঁরা লাইভ সীরাহ পড়েছিলেন!
তাঁরা লাইভ সীরাহ দেখেছিলেন,
তাঁরা লাইভ সীরাহ অনুভব করেছিলেন,
তারপর গিয়ে
দীনকে টু দা পয়েন্ট বুঝেছিলেন;
পরবর্তীতে তাঁরা যেখানেই হাত দিয়েছিলেন সেখানেই সফলতার শিখরে উঠেছিলেন।
আজ তো আমরা একটা বা দুইটা সিরাহর বই পরেই ক্ষান্ত
বড় বড় বুলি আওড়াই,
সীরাত ইবনে হিশাম পরে ফেলেছি!
জাস্ট ভেবে দেখুন
হজরত আবু বকর সিদ্দিক কত বছর সিরাহ পড়েছিলেন?
হজরত উমার বিন খাত্তাব কত বছর সিরাহ পড়েছিলেন?
অথবা
হজরত আলী বিন আবু তালিব কত বছর সিরাহ পড়েছিলেন?
তাই আবার বলছি
সিরাহ পড়ুন
বেশি বেশি সিরাহ পড়ুন
একটা বা দুটো সিরাহ না
বিভিন্ন সময়ের, বিভিন্ন দেশের, বিভিন্ন ধর্মের বিভিন্ন লেখকদের লিখা সিরাহ পড়ুন
অবাক হয়ে দেখবেন
আপনার সাইকোলজিক্যাল ইম্প্রোভমেন্ট
অবাক হয়ে দেখবেন
আপনি আন্ডারস্টেন্ডিং এর ডেপ্থ
আপনি রিলেট করতে পারবেন
কোন আয়াত কখন এবং কোন কনটেক্সটে নাজিল হয়েছিল,
আপনি ফিল করতে পারবেন
আয়াতগুলোর ইমোশনাল ইমপ্রিন্ট কেমন ছিল!
সো আবার বলছি,
বেশি বেশি সিরাহ পড়া স্টার্ট করুন!
এখন তো একটা স্পেশাল মাস শুরু হলো,
নবীর মাস
রবিউল আওয়াল মাস,
এই মাসে অন্তত এমন একটা সিরাহ স্টার্ট করুন
যেটা আপনি আগে কখনো পড়েন নি!

Leave a Comment