আমাদের রিজিক ফিক্সড
কয়দিন আগে ওয়ালেটটা পকেটমার্ হলো
কার্ডস, লাইসেন্স সব গেলো
জিডি করা হয়নি
কারণ, সামহাও হারিয়ে যাওয়া জিনিস প্রায়ই ফিরে পাই,
আলহামদুলিল্লাহ, এবারও বেতিক্রম হলো না,
এক ভদ্র লোক ফোন দিয়ে জানালেন তিনি ওলাটখানা পেয়েছেন,
কিছুক্ষন আগে তা হাতে পেলাম!
চোর বেচারা রিজিকির আশায় নিয়েছিল,
তবে কিছু না পেয়ে হতাশ হয়ে ফেলে গিয়েছে…
এই ঘটনায় চুরি সংক্রান্ত আরেকটা মজার ঘটনা মনে পরে গেলো…
একদিন হজরত আলী গাধা থেকে নেমে মসজিদে ঢুকার মুখে এক লোককে দেখতে পেয়ে বললেন:
“ভাই, গাধাটা একটু দেখে রেখো, আমি আসছি”
নামাজ শেষে এসে দেখেন
গাধা আছে তবে গাধার উপর গদি নেই
গদি ছাড়াই বাসায় ফিরলেন,
চাকরকে পাঠালেন নতুন গদির খোঁজে।
চাকর কিছুক্ষন পর তার পুরাতন গদিটাই নিয়ে ফিরলেন!
জানালেন,
চোর সেটা নাকি বাজারে দুই দিরহাম দিয়ে বিক্রি করেছিলো!
হজরত আলী শুনে হেসে দিলেন!
বললেন,
আমি তো তার জন্য দুই দিরহামই আলাদা করে রেখেছিলাম!
বেচারা অধৈর্যের কারণে সেটা হারাম ভাবে অর্জন করলো [১]
লেসনটা ডিপ!
আজ যারা অবৈধ ভাবে ভাবে কোটি টাকা অর্জন করছে, তারা যদি একটু ধৈর্য ধরতো, হয়তো, হয়তো, তারা সেটা হালাল ভাবেই পেতে পারতো!
আমাদের রিজিক ফিক্সড [২]
তবে সেটা কোন উপায়ে আমরা গ্রহণ করছি সেই চয়েসটা কিন্তু আমাদের!
রেফারেন্স:
[১] ঘটনাটি প্রসিদ্ধ, আল আবিসির বিখ্যাত কিতাব, আল মুসতারাদাফএ লিপিবদ্ধ, প্রথমে অবশ্য মসজিদের দুই খতীব থেকে জানতে পারি
[২] রিয়াদুলস সালেহীন ৬২

Leave a Comment