বান্দা ফিরে এলে স্রষ্টাও খুশিতে কেমন আত্মহারা হন

আবরার তখনো পেটে,
অল্প অল্প করে আগমনের বার্তা জানাচ্ছে
বিডিজবসের সন্ধ্যাকালীন ট্রেনিং শেষে বুবুর বাসা থেকে রুমানাকে পিক করলাম বাইকে
খিলক্ষেত পর্যন্ত টুকটাক কথা চলছিল
তারপর বিজি ওয়েতে কথা বন্ধ
বাসার কাছে গিয়ে এক দোকানের সামনে বাইক থামিয়ে বললাম
“নামো”
দেখি কোনো সারা শব্দ নেই
পিছুনে তাকালাম
রুমানা নাই l!
বিশ্বাস হলো না,
আবারো তাকালাম
দেখি সে আসলেই নাই!
একটা ঠান্ডা স্রোত শিড়দার দিয়ে নেমে গেলো
সময় ফ্রিজ হয়ে গেলো
“কোথাও ফেলে আসলাম? পরে গেলো? শশুর শাশুড়িকে কি বলবো!”
এমন হাজারটা প্রশ্ন ভিড় করা শুরু করল
জিনিসপত্রপ ভুলে আসার এক ক্ষেতি আছে আমার, তাই বলে বৌ কেও!
হাত পা কাঁপছে
হটাৎ আশা জাগলো,
বাসায় চলে জায়নিতো?
দারোয়ান জানালো
না, ভাবি আহে নাই তো,
দাঁত কেলিয়ে বললো
কোথাও ফালায় টালায় আইছেন নাকি ভাইয়া!
অপমান নীরবে সহ্য করে উপরে উঠলাম
আম্মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না
ঘটনা শুনে তিনিও লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন !
আব্বা হুঙ্কার দিলেন
“আমার নাতির যদি কিসু হইসে!”
ওদিকে, সারা ঢাকা শহর এলার্ট!
দুলাভাই গাড়ি নিয়ে বের হয়ে পড়লেন
কাসিনরা রওনা দিয়ে দিলো
এ এক এলাহী কারবার!
কোনো রকমে আবার বাইক নিয়ে বের হলাম
ব্যাক রুটে ট্রেস করতে করতে আগাচ্ছি
এদিক ওদিক তাকাচ্ছি, পাচ্ছে ল্যাম্প পোস্টের আড়াল থেকে সে বের হয়ে আসে
ট্রাক অর বাস এর চিপা চাপা দিয়ে মিশন ইম্পসিবল স্টাইলে ঝড়ের বেঁকে আগাচ্ছি
লাস্ট কথা হলো খিলক্ষেতে!
৪ মিনিটে ৩৬ সেকেন্ডে খিলক্ষেত পৌছালাম
রাস্তার এপার থেকে আর চোখে দেখলাম রুমানা ওপারে হেলমেট হাতে দাঁড়িয়ে!
এ এক অন্য রকম অনুভূতি!
হাদিসে পেয়েছি
“মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে এলে মানুষ যেমন আত্মহারা হয়, বান্দা ফিরে এলে নাকি স্রষ্টাও তেমনি খুশিতে আত্মহারা হন”
এতো দিন হাদিসটা শুনতাম
সেদিন সেটা উপলব্ধি করলাম!
Share: