হজ্জ্ব ডায়রি পার্ট ১
ঘুরা ঘুরির নেশা সব সময়ই
পয়সা জমে,আর দৌড় দেই
কখনো সিঙ্গাপুর, কখনো মালয়েশিয়া
কখনো মিসর বা কখনো তুর্কী
বাজেট কম হলে ইন্ডিয়া নয়তোবা কক্সবাজার অথবা সিলেট
২০১৯ এ গিয়ে খেয়াল হলো,
কি করতেসি?
আমার রবের ঘরই তো দেখা হলো না!
তবে ততদিনে বড্ডো লেট হয়ে গেলো যে!
আসতে শুরু করলো একের পর এক বাধা
প্রথমেই পয়সা গায়েব
সাথে নানা বিধি পেরেশানি
আফসোস করতে থাকি
কেন যে হজের জন্য আগে থেকে সেভ করলাম না
লজ্জা বাদ দিয়ে সেজদায় গিয়ে আবদার জানাই
“তোমার ঘরের মেহমান করো, বেবস্থা করো “
বেবস্থা তিনি করলেন!
তবে মনে হয় কিছুটা অভিমান করে…..
আব্বা ডেকে বললেন
হজে যাও, আমি ৫০% দিচ্ছি
বিশ্বাস হলো না,
চাপা খুশি নিয়ে বুকিং দিলাম
তবে সাথে এলো নতুন বাধা
এলো পেনডেমিক
এলো নতুন নতুন আইন
দুই বছর ধরে তোড়পালাম
আবার সেজদায় গিয়ে বললাম
“সরি, সরি তোমার ঘরকে প্রায়োরিটি না দেয়ার জন্য!
ক্ষমা করে দাও, একটু বেবস্থা করো”
এবার হয়তো কিছুটা অভিমান ভাঙলেন,
অনেক প্রতীক্ষার পর, অবশেষে হুকুম এলো
আজ আমি চললাম
জানি না পৌঁছাতে পারব কিনা
তবে জপে যাচ্ছি
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লা শারীকালাক লাব্বাইক
হাজির আল্লাহ আমি হাজির!
আল্লাহ আজ আমি হাজির তো!
সরি, জাস্ট..একটু লেট্ হয়ে গেলো…

Leave a Comment