হজ্জ্ব ডায়রি ২০২২ পার্ট ১৪
নবীর মসজিদ থেকে জুম্মা মুবারাক আর সালাম
আজ ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা আসর পড়লেন,
তাই এই সূরার একটা ভিন্ন স্বাদ তুলে ধরার চেষ্টা করলাম
সূরা আসরের সেই বিক্ষাত আয়াত
“ওয়া তাওয়াসাও বিল হাক্ক”
“ওয়া তাওয়াসাও বিস্ সবর”
যে কোনো মুসল্লি ভাই কে দেখবেন কোনো কিছু করা করে বুঝাতে গেলে এটা প্রয়োগ করেন,
বলেন
“আমি তো হক কোথাই বলছি”
মজার বিষয় হলো,
ভাইয়ারা ট্রান্সলেশনের বেড়া জালে একটা Important Details হারিয়ে ফেলেন
আর তা হলো “তাওয়াসাও” শব্দটি
আপনি যদি “তাওয়াসাও” শব্দের ডিটেলস দেখেন, দেখবেন এই শব্দটা Actually এসেছে “ওসিয়াহ” থেকে যার অর্থ হচ্ছে “ওসিয়ত করা”
ওসিয়ত হলো তা যা আমরা আমাদের মৃত্যু পূর্বে স্বজনদের করে থাকি
যেমন
“দেখ তোরা ভালো ভাবে চলবি”
“ঝগড়া ঝাটি করিস না” ইত্যাদি ইত্যাদি
এই ধরণের কথোপোকথন কে ওসিয়ত বলে.
So technically “ওসিয়ত” কিন্তু কোনো আগুন্তক কে দেয়া হয় না, দেয়া হয় অতি কাছের মানুষজনদের যাদের কে আমরা ভালোবাসি
কিন্তু কাউকে হকের পথে উপদেশ দেয়ার ক্ষেত্রে আমরা একটা Fundamentle Principle টা ভুলে যাই, আর তা হলো
“যাকে উপদেশ দিচ্ছি তাকে ভালোবাসতে হবে”
বেশিরভাগ সময়ই আমরা হকের নামে মানুষকে criticise করে থাকি.
মনে রাখবেন criticise যদি করতেই হয় করবেন, কিন্তু তা হতে হবে মমতায় সিক্ত.
সাধারণত যখন কেউ সমালোচনা করে তখন naturally একটু aggresive হয়ে যায়
কিন্তু একটু চিন্তা করুন,
যাকে ওসিয়ত করা হয় তার মনের অবস্থা কেমন থাকে?
সে already প্রিজন হারানোর বেথায় কাতর, already তার মন নরম হয়ে আছে!
আপনি যদি এখন হক কথার নামে aggression দেখান, তার কেমন লাগবে?
তাওয়াসাও এর আরেক টা দিক:
আরবিতে তাওয়াসাও সাধারণত বেবহার হয় mutual conversation এ
অর্থাৎ যখন দুই জন বেক্তি পরস্পরের সাথে কথোপকথন লিপ্ত.
আমাদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায়,
যে বেক্তি উপদেশ দিয়ে থাকে, তার আর উল্টো উপদেশ গ্রহণের কোনো মেন্টালিটিই থাকে না,
তাওয়াসাও মানে হলো
যদি আপনার উপদেশ দেয়ার habbit থেকে থাকে তাহলে উপদেশ নেয়ারও attitude থাকতে হবে,
না হলে আপনি উপদেশ দেয়ার বিষয়ে aligible না
ওসিয়াহ শব্দের আরেকটা অর্থ হলো
Deep Root বা গভীর শিকড়।
কোনো একটা কাছের শিকড় যদি গভীর থাকে তাহলে তা উপরে ফেলা বেশ কঠিন.
ইসলামের অন্যতম Fundamental Objective হলো সম্পর্ক অটুট রাখা।
সাধারণত দেখা যায়,
আপনি যদি কাউকে উপদেশ দিতে যান আর সে তা না শুনে, তখন আপনি রেগে সম্পর্কই ভেঙে ফেলেন,
রাগ করে কথা বলেন না!
ধন্যবাদ! আপনি তা করলেন তো শয়তান কে সফল করলেন
কারণ তার অব্জেক্টিভিই হলো সম্পর্ক ভাংগা
সম্পর্ক ভাংগা is not an option,
কারণ তাওয়াসাও শব্দ ব্যবহারের অবজেক্টিভ হলো সম্পর্ক ধরে রাখা
সম্পর্ক হলো একটা গভীর শিকড় যা ভালোবাসা আর রেস্পেক্ট দ্বারা বন্ডেড
আর রাসূলের তো বলেছেনই সহি বুখারী ৫৯৮৪
“আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না”
So be very careful

Leave a Comment