মেন্টাল মডেলের পার্ট ১১

কাসিন সাকিবের একটা ফুটফুটে বেবি হয়েছে
আলহামদুলিল্লাহ!
দেখতে যাওয়া মেন্ডেটরি
আব্বা ঠিকানা দিলেন হসপিটালের
হসপিটালে গিয়ে কল দিলাম
তুই কই?
ভাইয়া ৭ তলায়!
চলে আসো.
হোয়াটস্যাপ করলো কেবিন নাম্বার
দীর্ঘ লাইন ঠেলে উঠলাম লিফটে
মনে মনে এক্সাসাইটেড
ওমা! লিফ্ট পৌঁছাতেই দেখি সেখানে ওই নামে কোনো কেবিনই নাই
কি আশ্চর্য!
গার্ড নার্স সব এক হয়ে বললো
সার!
বেবিরা কিন্তু এই তলায় থাকে না
থাকে তিন তলায়
আপনি ভুল করছেন
জোর দিয়ে বললাম
না!
এ হতেই পারেন না
আমাকে স্পষ্ট বলেছে বেবি এই তলাতেই আছে!
এই দেখেন মেসেজও দিয়েছে
আমার ভাতিজারে আপনারা কি করেছেন!
হুলুস্থূল অবস্থা!
একটু পর সাকিব কল দেয়
ভাইয়া তুমি কই?
আমিতো লিফটের সামনে
বললো
আমিও তো লিফটের সামনে!
সন্দেহ হলো
আস্তে আস্তে জিজ্ঞেস করলাম
তুই কোন হসপিটালে?
কেন?
এভার কেয়ারে!
তুমি?
আমি তো ইউনাইটেড!
মেন্টাল মডেলের একটা পারফেক্ট এক্সাম্পল
খেয়াল করুন
আব্বুর দেয়া জাস্ট একটা মিস ইনফরমেশনেই কিন্তু আমার কনভারসেশন কে ড্রাইভ করছিলো
ওই মিশিনফর্মেশনের ভিত্তিতেই আমি তর্ক করে যাচ্ছিলাম
এই একটা ছোট ইনফর্মেশনেই যদি এই হয় একবার ভাবুনতো
ছোট থেকে এমন কত অজস্ত্র ইনফরমেশন আমরা লালন করে বসে আছি
যার ভিত্তিতে আমরা গড়ে তুলেছি আমাদের মেন্টাল মডেল
এই মডেল গুলোই কিন্তু আমাদের কে কন্ট্রোল করছে
কোনো কোনো মডেল আমাদের কে বলছে কাকে ভালোবাসতে হবে
কোনো কোনো মডেল উপদেশ দিচ্ছে কারা আমার বন্ধু হতে পারবে
এই মডেলের ভিত্তিতেই আমরা মানুষের সাথে কনভার্সেশন চালাই
এই মডেলের ভিত্তিতেই আমরা মানুষের সাথে তর্ক করি
কাউকে ভালোবাসি কাউকে ঘৃণা করি
বিচার করছি আসে পাশের পৃথিবীকে
কখনো এর নাম দিচ্ছি “সত্য” হিসেবে
আবার কখনো পরিচয় দিচ্ছি “ফেক্ট” হিসেবে
সুযোগ হলে
একবার হলেও আপনার মেন্টাল মডেল গুলোকে অডিট করবেন
প্রশ্ন করবেন
যা বিস্বাস করছি ঠিক করছি তো ?
নাকি বাপ্ দাদার সপেঁ দেয়া কোনো ভুল মডেল আঁকড়ে ধরে বসে আছি!
চোখ খুলে যাবে….
বুঝে আসবে
কেন অন্য মানুষটা আজ অযথা তর্কে লিপ্ত
বুঝে আসবে
গোড়া মানুষ গুলোর উইয়ার্ড বেহেভিওর গুলো
বুঝে আসবে
“যা করছে তারা কেন করছে?”
এটা যখন ভুঝে আসবে
তখন আর কারো প্রতি ঘৃণা থাকবে না
থাকবে সহানুভুতি
বোকার মতো রং মডেল আঁকড়ে থাকার জন্য
সহানুভুতি!
Share: