পানি একটা নৈতিক অধিকার

কোনো এক অদ্ভুৎ কারণে
বাসার পানি আমার সহ্য হওয়া বন্ধ হয়ে যায়
খেলেই পেটে ব্যথা
বাসায় ডাবল ফিল্টার লাগাই
তারপরেও ব্যথা যায় না
কিছু মাস কিনে খেলাম
পরে বের করলাম
শশুর বাড়ির পানি আমার পেটে সয়
কারণ তানারা পানি সিদ্ধ করেন
অতঃপর পানি ফিল্টার করেন
সেই থেকে বছর দুই তাই চলছিল
মজা করে বলতাম
দাদার মতো হইসি [আবদুল মোনেম]
তিনি নাকি পানি সিঙ্গাপুর থেকে এনে খেতেন
সিঙ্গাপুরে আমাদের বাসাতে গিয়েছিলেন দাদি বেশ কয়েকবার, সেই সূত্রে জানা
যাই হোক
কানাডায় আসতে আসতে ভাবছিলাম কি করা যায়
কারণ রুমানা বলছিলো
“আমরা কিন্তু ডিরেক্ট কলের পানি খাই”
ভাবছি
পানির দাম ২ ডলার
পানি কিনতে কিনতেই তো আমি ফুতুর
ভয়ে ভয়ে প্রথম দিন চুমুক দিলাম
সারপ্রাইসিংলি রিফ্রেশিং লাগলো
বিসির [ব্রিটিশ কলম্বিয়ার] আসে পাশে প্রচুর পাহাড় আর লেক
সেখান থেকেই প্রসেসেড হয়ে আসছে পানি
এখন রান্নাঘরে যাই, গ্লাসটা বেসিনের উপর ধরি
কোনো ঝক্কি খামেলা নেই
দিব্বি এই কলের পানি খেয়ে বেড়াচ্ছি
পেটে কোনো সমস্যা হচ্ছে না!
ভাবলাম এটাই তো হওয়ার কথা ছিল
হাজার হাজার বছর ধরে মানুষ ডিরেক্ট পানিই তো খেয়ে এসেছে
মনে পরে সিঙ্গাপুরেও আমরা ৯০এ ডিরেক্ট কল থেকেই পানি খেতাম
তখনো বিষয়টা দেশে ছিল কল্পনাতীত
পানি একটা নৈতিক অধিকার
ভাবতে অবাক লাগে
এই অধিকার থেকে আমরা কত বছর ধরেই না বঞ্চিত!
Share: