শেষ মেশ কাঠ মিস্ত্রি!
কোনো পিডিএফ শেয়ার সাইটে যদি যান
দেখতে পাবেন টপ দুই তিনটা ক্যাটাগরির মধ্যে আছে ক্যার্টপেনটারি বা কাঠ মিস্ত্রি রিলেটেড বুকস
বুঝতাম না
পশ্চিমারা এই জিনিস নিয়ে এতো ফেসিনেটেড কেন
বুঝলাম ধরা খেয়ে
আসার আগে রুমানা আমাদের জন্য একটা ওয়ারড্রোব অর্ডার দিয়ে রেখেছে ছিল
এসে দেখি সেটা এসেছে
তবে এসেছে প্রতিটা পার্টস আলাদা আলাদা করে
সাথে ইন্সট্রাকশন মেনুয়াল একটা হাতুড়ি আর একটা স্ক্রু ড্রাইভার
এখানে নাকি কোনো সার্ভিস মেন্ আসে না
দেখেই মেজাজ টা তিরিক্কি হয়ে উঠলো
ভাবলাম
দেশে দশ কদম হাঁটলেই
দশটা হার্ডওয়ার স্টোর
একটা ডাক দিলে, নাচতে নাচতে লোক হাজির
কই যে এসে যে পড়লাম!
কমপ্লেইন করে লাভ নেই
কাজে লেগে পড়লাম
অনেকটা লেগো সেটের মতো বিল্ড পাজোল
প্রতিটা পিস গুনা
এমনকি কি স্ক্রু আর বল্টু গুলাও
বুঝতে সমস্যা হলো না
সমস্যা হলো কায়িক শ্রমে
রুমানা আস্বস্ত করলো
সে হেল্প করবে
দুই চারটা স্ক্রু লাগিয়ে হাত ব্যথা বলে তিনি উধাও
দীর্ঘ ৫ ঘন্টা কসরতের পর তিনি এখন দন্ডায়মান
শেষ মেশ কাঠ মিস্ত্রি!
কাঠ মিস্ত্রিতে সমস্যা নাই
বাইবেল অনুসারে আল্লাহর এক শক্তিশালী নবী ঈসা আ: কিন্তু ছিলেন কাঠ মিস্ত্রি
যাক,
দেশে ফিরে অন্তত না খেয়ে মরতে হবে না!

Leave a Comment